অপরাধ

সংশ্লিষ্ট খবর:

  • রাবিতে চার জন শিক্ষককে খুন করা হলো

রাবির ইংরেজি বিভাগের অধ্যাপক রেজাউল খুন

রেজাউল করিম সিদ্দিকী
রেজাউল করিম সিদ্দিকী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীকে (৫৮) গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে মহানগরের শালবাগান এলাকায় নিজের বাসার কাছে দুর্বৃত্তরা হত্যা করে বলে জানা গেছে।

রেজাউল করিমের ভাই সাজিদুল করিম সিদ্দিকীর জানান, সকালে বিশ্ববিদ্যালয়ের বাস ধরতে রেজাউল করিম বাসা থেকে বের হন। সকাল ৭টা ৪০ মিনিটে ছাড়ে ওই বাস। কিন্তু সেখানে পৌঁছানোর আগেই বাসা থেকে একটু দূরে আরেকটি বাসার মেইন গেটের সামনে তাঁর গলা কাটা লাশ পড়ে থাকতে দেখা যায়।

সাজিদুল করিম নাটোরের সিংড়া থানার শিক্ষা কর্মকর্তা। ভাই রেজাউল করিমসহ তারা ২৬১ শালবাগান (সপুরা) এলাকায় পৈতৃক বাড়িতে একসঙ্গে বাস করছেন। সকালে তিনিও বাসা থেকে কর্মস্থলের দিকে রওনা হন। শালবাগান রেলগেটে যাওয়ার পর তাঁর (সাজিদুল) স্ত্রী ফোন করে তাকে ভাই খুন হওয়ার খবর জানান।

ঘটনাস্থলে রেজাউল করিমের লাশটি উপুড় হয়ে পড়ে থাকতে দেখা গেছে। তাঁর গায়ে ছিল সাদা শার্ট ও প্যান্ট। পায়ে স্যান্ডেল।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খান বলেন, হত্যাকাণ্ডস্থল থেকে ৫০ গজ দূরে অধ্যাপক রেজাউলের বাড়ি।

কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি তদন্তের পর জানানো যাবে বলেন তিনি।

দুই বছর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খুন হন আরেক অধ্যাপক এ কে এম শফিউল ইসলাম। সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক শফিউলকে হত্যার পর জঙ্গিদের দায় স্বীকারের খবর এলেও পরে পুলিশের তদন্তে জঙ্গি সংশ্লিষ্টতার ধারণাটি নাকচ করা হয়।

পুলিশের দেয়া অভিযোগপত্রে বলা হয়, ব্যক্তিগত বিরোধের কারণে হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন অধ্যাপক শফিউল।

তারও বেশ আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরও দুজন শিক্ষক হত্যাকাণ্ডের শিকার হন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ