পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানমের শরীরে ছুরির ৮টি কোপের দাগ এবং বাম চোখের ওপরে গুলির চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার পরিতোষ ঘোষ।
রোববার দুপুরে ঘটনাস্থল থেকে সংগ্রহ করা সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে তিনি এ কথা বলেন।
পুলিশের উপকমিশনার বলেন, এ ঘটনার পর ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরা থেকে ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এক মিনিটেরও কম সময়ে এ হত্যাকান্ড ঘটায় সন্ত্রাসীরা বলে জানান তিনি।
পরিতোষ ঘোষ আরো বলেন, হত্যার ধরন দেখে এটি পরিকল্পিত হত্যাকান্ড বলে নিশ্চিত করা হয়েছে। ফুটেজ দেখে আসামিদের সনাক্ত করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
এছাড়া ঘটনাস্থল থেকে বুলেটের দুটি খোসা ও দুটি তাজা বুলেট উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
সকালে চট্টগ্রাম নগরীর নগরীর পাঁচলাইশ থানার জিইসি মোড় ছেলেকে স্কুল দিতে যাওয়ার পথে খুন হন মাহমুদা খানম।