অপরাধ

সংশ্লিষ্ট খবর:

  • বাবুল নজরদারিতে নেই: কামাল

মিতু হত্যাকাণ্ড: ভোলাকে কারাগারে পাঠানোর আদেশ

মিতু হত্যা
মিতু হত্যা

চট্টগ্রামে পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী হত্যা মামলায় এহতাশেমুল হক ভোলাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার বিকেল চট্টগ্রাম মহানগর হাকিম নাজমুল হোসেন চৌধুরী তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বাকলিয়া থানার পুলিশ একটি অস্ত্র মামলায় ভোলা ও তার এক সহযোগী মনিরকে জিজ্ঞাসাবাদ করতে ১০ দিনের রিমান্ডের নেয়ার আবেদন জানান।

ভোরে নগরের বাকলিয়া এলাকা থেকে দুটি অস্ত্র, গুলিসহ মনিরকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে গতকাল সোমবার রাতে ভোলাকে গ্রেপ্তার করা হয়। তার তথ্যের ভিত্তিতে অস্ত্রসহ মনিরকে গ্রেপ্তার করে পুলিশ। বাকলিয়া থানায় অস্ত্র আইনে মামলা হয় দুজনের বিরুদ্ধে। এরমধ্যে ভোলাকে এসপির স্ত্রী হত্যায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

সকালে নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য তাদের গ্রেপ্তার হওয়ার তথ্য নিশ্চিত করেন।

ওই সময় তিনি বলেন, গ্রেপ্তারকৃত ভোলাকে মিতু হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে তার রিমান্ড চাওয়া হবে।

গত শনিবার রাতে ওয়াসিম ও মো. আনোয়ার নামের দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের দুজনের বাড়িই চট্টগ্রামের রাঙ্গুনিয়ায়। তারা সরাসরি এ হত্যাকাণ্ডে জড়িত বলে স্বীকারক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

এদিকে, শুক্রবার গভীর রাতে রাজধানীর খিলগাঁওয়ের শ্বশুরবাড়ি থেকে বাবুল আক্তারকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। মামলার বাদী হিসেবে তার সঙ্গে আলোচনা করা হয় বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

গত ৫ জুন সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় চট্টগ্রামের জিইসি মোড়ে গুলি ও ছুরিকাঘাতে খুন হন মাহমুদা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ