অপরাধ

সংশ্লিষ্ট খবর:

  • শোলাকিয়ায় নিহত হামলাকারী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবির

শোলাকিয়ায় হামলাস্থলের পাশের পুকুর থেকে অস্ত্র উদ্ধার

শোলাকিয়ায় পুকুর থেকে অস্ত্র উদ্ধার
শোলাকিয়ায় পুকুর থেকে অস্ত্র উদ্ধার

কিশোরগঞ্জের শোলাকিয়ায় হামলাস্থলের পাশের পরিত্যক্ত একটি পুকুর থেকে শুক্রবার র্যা ব দুটি চাইনিজ কুড়াল ও একটি চাপাতি উদ্ধার করেছে।

র্যা ব জানিয়েছে, সন্দেহভাজন আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়েছে।

র্যা ব-১৪-এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) রাজীব কুমার দেব বলেন, ধারনা করা হচ্ছে এগুলো সন্ত্রাসীদের ফেলে যাওয়া অস্ত্র।

এদিকে হামলায় নিহত পুলিশের দুই সদস্যের জানাজা গতকাল রাতে জেলার পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত হয়েছে। এরপর পুলিশের নিহত সদস্য আনসারউল্লাহকে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ভাটিপাড়া গ্রামে এবং জহিরুল হককে নেত্রকোনার মদন উপজেলার দৌলতপুর গ্রামে নিজ নিজ বাড়িতে দাফন করা হয়। আর ময়নাতদন্ত শেষে ঝর্ণা রানীর মরদেহ আজ শুক্রবার ভোররাতে দাহ করা হয়।

শোলাকিয়ায় এখনো থমথমে অবস্থা। ঘটনাস্থল আজিমউদ্দীন স্কুলের আশপাশে লোকজনের চলাচল কম। বিভিন্ন স্থানে পুলিশ ও র্যা ব টহল দিচ্ছে।

রাজধনীর গুলশানে সন্ত্রাসী হামলার সপ্তাহ না পেরুতেই গতকাল ঈদের দিনে কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদগাহের কাছে বোমা হামলায় দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। পুলিশের সঙ্গে হামলাকারীদের গোলাগুলিতে ঝর্না রানী নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় এক হামলাকারী নিহত হয়েছেন।

এদিকে, নওগাঁর আত্রাইয়ে এক জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বেলা পৌনে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁর বারুণীতলা বাজার এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানের সময় জেএমবি সদস্য মো. মঞ্জুরুল ইসলাম মিলনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ