অপরাধ

সংশ্লিষ্ট খবর:

  • বিমানবন্দর-নৌবন্দর-কারাগারে সতর্কাবস্থা জারি

আশকোনায় র‌্যাবের ক্যাম্পে আত্মঘাতী হামলা, নিহত ১

র‌্যাবের অস্থায়ী ক্যাম্পে আত্মঘাতী বোমা হামলা
র‌্যাবের অস্থায়ী ক্যাম্পে আত্মঘাতী বোমা হামলা

রাজধানীর আশকোনায় র‌্যাবের অস্থায়ী ক্যাম্পে আত্মঘাতি বোমা বিস্ফোরণে সন্দেহভাজন একজন জঙ্গি নিহত হয়েছেন। এ ঘটনায় র‌্যাবের দুই জন সদস্যও আহত হন। এরইমধ্যে দেশের বিমানবন্দর, নদীবন্দর ও কারাগারগুলোকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

র‌্যাবে জানিয়েছে, এটি একটি জঙ্গি হামলা বলে তাদের ধারণা। তবে কোন জঙ্গি গোষ্ঠী এই হামলা চালিয়েছে, তা এখনো জানা যায়নি। র‌্যাবের পাশাপাশি ঘটনার তদন্তে নেমেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।

শুক্রবার বেলা একটার দিকে রাজধানীর উত্তরার আশকোনা হাজী ক্যাম্পের পাশের প্রস্তাবিত র‌্যাব সদর দপ্তরের অস্থায়ী ব্যারাকে দেয়াল টপকে এক যুবক ভিতরে ঢুকে পড়ে। এ সময় তাকে র‌্যাব সদস্যরা চ্যালেঞ্জ করলে আত্মঘাতি বোমার বিষ্ফোরণ ঘটায় ওই যুবক। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আইনশৃংখলা বাহিনীর ক্যাম্পে এই প্রথম জঙ্গি হামলার ঘটনা ঘটলো।

স্থানীয়রা জানিয়েছেন, হাজী ক্যাম্পের পাশ থেকে র‌্যাব ক্যাম্পের ভেতরে বোমা বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পান তারা। এরপর র‌্যাব সদস্যরা পুরো এলাকা ঘিরে ফেলে।

বোমা বিষ্ফোরণের পরপরই ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে র‌্যাবের বোম্ব ডিস্পোজাল ইউনিট। আত্মঘাতীর শরীরে আরো বোমা অবিস্ফোরিত থাকতে পারে বলে তাদের ধারণা।

র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, বোমার আঘাতে হামলাকারীর শরীর ছিন্নভিন্ন হয়ে যায়।

তিনি আর বলেন, নিহত ব্যাক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তার সঙ্গে কোনো জঙ্গি সংগঠনের কাগজপত্র পাওয়া যায়নি। তবে হামলার ধরনে দেখে র‌্যাব ধারনা করছে, এটি জঙ্গি হামলা।

জানা গেছে, পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটও এ ঘটনা তদন্ত করে দেখছে। চট্টগ্রামের সীতাকুণ্ডের আত্মঘাতি জঙ্গি হামলার রেশ কাটতে না কাটতেই্আশকোনায় এ জঙ্গি হামলা হলো।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ