অর্থনীতি

সংশ্লিষ্ট খবর:

  • ব্যাংকের গাফিলতিই এটিএম কার্ডে জালিয়াতি

বুথে ডিভাইস স্থাপন বাধ্যতামূলক, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ

কেন্দ্রীয় ব্যাংক
কেন্দ্রীয় ব্যাংক

ঝুঁকিমুক্ত লেনদেন ও জালিয়াতি রোধে সব ব্যাংকের এটিএম (অটোমেটেড টেলার মেশিন) বুথে 'অ্যান্টি স্কিমিং ডিভাইস' স্থাপন বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সোমবার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক মোহাম্মদ ইস্কান্দার মিয়া স্বাক্ষরিত এক সার্কুলারে এ কথা জানানো হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, এখন থেকে নতুন বুথ স্থাপনের সময় এ 'অ্যান্টি স্কিমিং ডিভাইস' লাগাতে হবে— বর্তমানে যেসব বুথ আছে এক মাসের মধ্যে সেগুলোতে এটি স্থাপন করতে হবে।

এতে বলা হয়, প্রতিদিন এটিএম বুথে লেনদেনের ভিডিও ফুটেজ সংগ্রহ করে সব ব্যাংককে পর্যবেক্ষণ করতে হবে— এক্ষেত্রে সন্দেহজনক বিষয় থাকলে সে বিষয়ে ব্যবস্থা নিতে হবে।

সার্কুলারে বলা হয়, জালিয়াতি প্রতিরোধে এটিএম বুথে নিয়োজিত প্রহরীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দিতে হবে। এটিএম বুথে টুপি ও সানগ্লাস পরিধানকারী এবং ব্যাগ বহকারীদের বিষয়ে সতর্ক থাকতে হবে— টাকা উত্তোলনের সঙ্গে সঙ্গে মোবাইল ফোনে এসএমএস দিয়ে সংশ্লিষ্ট গ্রাহককে তথ্য দিতে হবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ