এখনো পুরোপুরি ঝুঁকিমুক্ত নয় এটিএম কার্ডে লেনদেন—উল্লেখ করে ম্যাগনেটিক কার্ড থেকে চিপ বেজড কার্ডে না যাওয়া পর্যন্ত কার্ড জালিয়াতির সুযোগ থাকবেই বলে জানিয়েছেন বাংলাদেশে ব্যাংকের নির্বাহী পরিচালক শুভংকর সাহা।
বুধবার বিকেলে রাজধানীতে বাণিজ্যিক ব্যাংকগুলোর কার্ড বিভাগের প্রধানদের সঙ্গে আয়োজিত আলোচনা শেষে সাংবাদিকদের তিনি এ কতা বলেন।
দ্রুততর সময়ের মধ্যে এটিএম কার্ড পুরোপুরি চিপ বেজড করার ব্যাপারে বেসরকারি ব্যাংকগুলোর সঙ্গে আলোচনা করছে কেন্দ্রীয় ব্যাংক বলেও জানান তিনি।
এ সময় শুভংকর সাহা আরো বরেন, কার্ডের তথ্য চুরি করে, যেসব গ্রাহকের টাকা হাতিয়ে নেয়া হয়েছে তাদের টাকা ফেরত দেয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: