অর্থনীতি

সংশ্লিষ্ট খবর:

  • বাড়ছে সিগারেট-তামাক পণ্যের দাম

বাজেটে যেসব পণ্যের দাম বাড়ছে, কমছে

কমছে-বাড়ছে
কমছে-বাড়ছে

২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মোবাইল সিম- রিমকার্ড, তামাকজাত পণ্য ও তামাকজাত পণ্য উৎপাদনের যন্ত্রপাতি, এয়ারকুলার, ইউপিএস, মেডিকেল যন্ত্রাংশ, সাগু, আমদানিকৃত চাল, ট্যালকম পাউডার দাম বাড়বে। আর সুগন্ধি, এলপিজি সিলিন্ডার, গ্লু, মোটর সাইকেল উৎপাদন যন্ত্রাংশের আমদানি ও হাইব্রিড গাড়িসহ বেশকিছু পণ্য ও সেবার দাম কমবে।

প্রস্তাবিত বাজেটে কর ও শুল্কহার বাড়ানো হয়েছে বেশ কিছু পণ্য ও ব্যবসায়িক কর্মকাণ্ডে। এতে দাম বাড়বে বেশকিছু পণ্যের। এর মধ্যে রয়েছে.

দাম বাড়বে : ওয়াশিং মেশিন, কর্নফ্লাওয়ার, ট্রান্সফর্মার, আইপিএস, ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার, মশা মারার র্যা কেট, আবাসিক হোটেল নির্মাণ উপকরণ, আমদানি করা চাল, চালের খুদ, পাউরুটি, বনরুটি, হাতে তৈরি বিস্কুট ও কেক, সাগু, কর্নফ্লাওয়ার, কাগজ ও কাগজজাত পণ্য, এলএইডি বাতি, আমদানি করা পাঠ্যপুস্তক, শিশুদের আমদানি করা বই, বাস ও লরির টায়ার-টিউব, প্লাস্টিক ও রাবারের চপ্পল, দেশীয় হার্ডবোর্ড, বৈদ্যুতিক জেনারেটর,ট্রাভেল এজেন্সি সেবা ও মেডিটেশন সেবা।

আর কর ও শুল্ক কমানো হয়েছে বেশ কিছু খাত ও পণ্যে। এর মধ্যে রয়েছে,

দাম কমবে : ওয়াইফাই ও ওয়াইম্যাক্স ল্যান্ড কার্ড, পেট্রোলিয়াম জেলি, এলপিজি সিলিন্ডার, বিটুমিন কয়লা, ফ্লাই অ্যাশ, লুব্রিকেন্ট ওয়েল, ইউরিয়া রেজিন, অ্যাডহেসিক টেপ, ফাইবার গ্লাস, পাথর, কো-পলিমার কোডেড অ্যালুমিনিয়াম, অ্যাকসেস পয়েন্ট, ফায়ারওয়াল।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট মন্ত্রিসভায় অনুমোদনের পর জাতীয় সংসদে পেশ করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সরকারের চলতি মেয়াদের ৩য় আর নিজের ব্যক্তিগত ১০ম বাজেট এটি।

বাজেট পেশের আগে প্রথমেই সংসদের কাছে অনুমতি চান অর্থমন্ত্রী। পরে স্পিকার সম্মতি দিলে বাজেট বক্তৃতা শুরু করেন তিনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ