অর্থনীতি

সংশ্লিষ্ট খবর:

  • চট্টগ্রামেও ট্রেনের আগাম টিকেট বিক্রি শুরু

শুরু হল ট্রেনের আগাম টিকেট বিক্রি

টিকেট বিক্রি
টিকেট বিক্রি

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ঈদের ট্রেনের আগাম টিকেট বিক্রি বুধবার সকাল থেকে শুরু হয়েছে। রাত থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকেট পেয়ে খুশি অনেকেই। আবার প্রত্যাশার টিকেট কিনতে না পেরে অনেকে হতাশ। কালোবাজারি না থাকলেও ভোগান্তির অভিযোগ যাত্রীদের।

২৩টি কাউন্টারের সামনে সকাল থেকেই দেখা যায় টিকেট প্রত্যাশীদের উপচে পড়া ভীড়। পুরুষের পাশাপাশি নারীরাও দাঁড়ান আলাদা লাইনে।

তবে দীর্ঘ প্রতীক্ষার পরেও নির্ধারিত সময় সকাল ৮টায় টিকেট বিক্রি শুরু না হওয়ায় যাত্রীদের মধ্যে দেখা দেয় হতাশা। সকাল ৮টার কিছুটা পরে শুরু হয় টিকেট বিক্রি।

দীর্ঘ অপেক্ষা ও ভোগান্তির পর বহুল কাঙ্খিত টিকেট হাতে পেয়ে অনেকেই উচ্ছসিত। আবার কারো অভিযোগ, বহুক্ষণ লাইনে দাঁড়িয়েও প্রত্যাশার টিকেট পাননি।

কমলাপুরের স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্ত্তী বলেন, যথাযথ নিয়ম মেনে প্রতিদিন প্রায় ১৮ হাজার টিকেট বিক্রি হচ্ছে। ২২ জুন থেকে ২৬ জুন পর্যন্ত, ১ থেকে ৫ জুলাইয়ের অগ্রিম টিকেট দেয়া হবে।

আর রেলস্টেশনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে মোতায়েন করা হয়েছে র্যা পিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যা ব) ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।

এদিকে, বাসের অগ্রিম টিকেট বিক্রি চলছে— তবে এরইমধ্যে অধিকাংশ টিকেট বিক্রি হয়ে যাওয়ায় প্রত্যাশিত দিনের টিকিট পাননি অনেকেই। কালো বাজারির অভিযোগও রয়েছে।

আর ২৬ জুন থেকে শুরু হবে লঞ্চের টিকেট বিক্রি। যাত্রীদের সুবিধার্থে সদর ঘাট লঞ্চ টার্মিনালের পাশে এবার লাল কুঠিরঘাট ও ওয়াইজঘাট নামে আরও ২টি ঘাট যুক্ত হচ্ছে আর বাড়ানো হচ্ছে কাউন্টারের সংখ্যাও।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ