জেলার খবর

চট্টগ্রামেও ট্রেনের আগাম টিকেট বিক্রি শুরু

টিকেট বিক্রি শুরু
টিকেট বিক্রি শুরু

ঈদ উপলক্ষে চট্টগ্রামেও বুধবার থেকে ট্রেনের আগাম টিকেট বিক্রি শুরু হয়েছে। আজ ১ জুলাইয়ের টিকেট বিক্রি হয়েছে— প্রথম দিনে চট্টগ্রাম রেল স্টেশনে টিকেট প্রত্যাশীদের ভীড় অপেক্ষাকৃত কম ছিল আর তাই টিকেট পেতে খুব একটা বেগ পেতে হয় নি তাদের। আগামী রোববার পর্যন্ত টিকেট বিক্রি চলবে।

সেহরীর অনেক আগে থেকেই চট্টগ্রাম রেলস্টেশনে টিকেট প্রত্যাশীদের লাইন দেখা যায়। কেউ সেহরী শেষ করে, কেউবা আবার তারও আগে থেকেই লাইনে দাঁড়িয়েছেন। পরিবারের সবার সঙ্গে ঈদ করতে বাড়ি যাওয়ার জন্য টিকেট কিনতে অনেক আগে থেকেই প্রত্যাশীরা ভিড় করেছেন স্টেশনে।

প্রথম দিনে খুব বেশি অপেক্ষা করতে হয়নি টিকেট প্রত্যাশীদের। কাঙ্খিত টিকেট পেয়ে আনন্দিত তারা। এ দিন ১ জুলাইয়ের টিকেট বিক্রি করা হচ্ছে।

বৃহস্পতিবার বিক্রি হবে ২ জুলাইয়ের টিকেট, এভাবে পর্যায়ক্রমে ২৬ জুন পর্যন্ত বিক্রি করা হবে ৫ জুলাইয়ের টিকেট।

রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এবার ট্রেনে অতিরিক্ত বগি সংযোজনের কারণে টিকেটের সংখ্যাও বেশি। তাই যাত্রীরা বেশ স্বাচ্ছন্দে টিকেট পাবেন এবং তাদের ঈদযাত্রাও স্বস্তিদায়ক হবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ