শিক্ষা

সংশ্লিষ্ট খবর:

  • শিক্ষক লাঞ্ছনা: প্রতিবাদে সারাদেশে মানববন্ধন

  • স্বপদে বহাল রাখায় সন্তোষ প্রকাশ শ্যামল কান্তির

  • শিক্ষককে লাঞ্ছনা: সেলিম ওসমানের সংসদ সদস্য পদ বাতিলের দাবি

শিক্ষক শ্যামল স্বপদে বহাল

আগের কমিটি বাতিল

শ্যামল কান্তি
শ্যামল কান্তি

নারায়ণগঞ্জে প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তের বিরুদ্ধে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগের প্রমাণ মেলেনি তাই স্বপদে বহাল রাখা হয়েছে তাকে--জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বৃহস্পতিবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিটিউট অডিটরিয়ামে শিক্ষক লাঞ্ছনা বিষয়ে সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে তিনি এ কথা বলেন।

এজন্য তাকে স্বপদে বহাল রেখে স্কুল পরিচালনা কমিটি বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়--একই সঙ্গে জেলা প্রশাসককে প্রধান করে নতুন কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে জানান মন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তের বিরুদ্ধে ধর্ম নিয়ে কটূক্তির যে অভিযোগ তোলা হয়েছে তার কোনো প্রমাণ মেলেনি-- বরং ওই স্কুল পরিচালনা কমিটির বিরুদ্ধে অদক্ষতা, অযোগ্যতার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। তাই ওই কমিটি বাতিল করে করা হয়েছে। একই সঙ্গে বরখাস্ত হওয়া ওই শিক্ষককে স্বপদে পুর্নবহালেরও নির্দেশনা দেয়া হয়েছে।’

তবে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ তুলে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোক জড়ো করে ওই শিক্ষককে অপদস্ত করার বিষয়ে তদন্ত প্রতিবেদনে স্পষ্ট করে কিছু বলা হয়নি।

এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, এটি প্রাথমিক প্রতিবেদন— এই প্রতিবেদন পর্যালোচনা করে অন্যান্য সিদ্ধান্ত নেয়া হবে।

তবে জনসমক্ষে শিক্ষককে লাঞ্ছনার ঘটনায় দোষীদের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পদক্ষেপ নেবে বলে জানান তিনি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ