নির্বাচন

সংশ্লিষ্ট খবর:

  • সার্চ কমিটিতে নাম দিল আ’লীগ-বিএনপি

  • সার্চ কমিটির বৈঠক চলছে

ইসি গঠন: ২০ জনের নাম বাছাই করল সার্চ কমিটি

২০ জনের নামের তালিকা বাছাই করল সার্চ কমিটি
২০ জনের নামের তালিকা বাছাই করল সার্চ কমিটি

নতুন নির্বাচন কমিশন- ইসি গঠনে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে পাওয়া নাম থেকে ২০ জনের তালিকা তৈরি করেছে সার্চ কমিটি—মঙ্গলবার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে অনুষ্ঠিত সার্চ কমিটির তৃতীয় বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, কর্মদক্ষতা, যোগ্যতা এবং নেপথ্যের পরিচিতি বিবেচনা করেই ২০ জনের নামের তালিকা তৈরি হচ্ছে। বির্তকমুক্ত নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি যোগ্য কমিশনার খুঁজে বের করতে পারবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

সার্চ কমিটির আহ্বানে সারা দিয়ে ৩১টি রাজনৈতিক দলের মধ্যে মোট ২৮টি দল ১২০ জনের নাম মন্ত্রিপরিষদে জমা দেয়।

তাদের মধ্য থেকে প্রাথমিকভাবে বিভিন্ন শ্রেণি পেশার ২০ জনের নামের তালিকা তৈরি করেছে সার্চ কমিটি।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, নতুন ইসি গঠনে যোগ্য, কর্মদক্ষ এবং নেপথ্যের পরিচিতি ভাল রয়েছে এমন ব্যক্তিদের তালিকাভুক্ত করা হয়েছে।

বিভিন্ন রাজনৈতিক দলের দেয়া তালিকা থেকে যাদের নাম জানা যায়।

তারা হলেন: সাবেক সচিব এম এ করিম, সাবেক আইজিপি নূর মোহাম্মদ, সাবেক সচিব মঞ্জুরুল হোসেন, মোল্লা ওয়াহিদুজ্জামান, সাবেক তথ্য কমিশনার সাদেকা হালিম, সাবেক সচিব আসাফউদ্দৌলা, স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ, আইনজীবী ড. শাহদীন মালিক, সাবেক বিডিআর প্রধান লে, জে ফজলুর রহমান, সাবেক গর্ভনর সালেহউদ্দিন আহমেদ, তাসনিম এ রহমান, সাবেক মন্ত্রিপরিষদ সচিব, ড. সাদাত হুসাইন, সাবেক ইসি এম সাখাওয়াত হোসেন, সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবীর এবং অধ্যাপক নাসিম আখতার হোসেন।

তবে এ প্রসঙ্গে মন্ত্রিপরিষদ জানান, গোপনীয়তার স্বার্থে ওই ২০ জনের নাম জানানো হচ্ছে না।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ