ইসলাম

স্বাগতম মাহে রমজান

সেহরি-ইফতারের সময়সূচি
সেহরি-ইফতারের সময়সূচি

স্বাগতম মাহে রমজান— শুরু হল আত্মশুদ্ধি ও সংযমের মাস রমজান। রাতে তারাবি পড়েছেন বাংলাদেশের মুসলমানরা। সাহরি খেয়ে শুরু করেছেন রোজা। পবিত্র কুরআন অবতীর্ণ হওয়ার এ মাসে সংযম সাধনা ও ইবাদতের মাধ্যমে মুসলমানরা আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করেন।

আত্মোপলব্ধি, আত্মসংযম, আত্মশোধনের মাধ্যমে সব ধরনের কলুষতা থেতে মুক্ত রেখে মহাসত্যের পথে আত্মপ্রতিষ্ঠার এক সুবর্ণ সুযোগের মাস পবিত্র রমজান।

মাসব্যাপী তারাবির নামাজ আদায় এবং ভোররাতে সাহরি খেয়ে সূর্যাস্ত পর্যন্ত পানাহার না করে সংযম পালনের মাধ্যমে আত্মশুদ্ধি ও পবিত্রতার সাধনা করেন করেন ধর্মপ্রাণ মুসলমানরা। শুক্রবার প্রথম জুমায় মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল।

রহমত, বরকত আর নাযাত বা মুক্তির বার্তা নিয়ে আসে সিয়াম সাধনার মাস রমযান। হিজরী সালের শাবান মাসের সমাপ্তির পর প্রতিবছর মানবজীবনের সকল কালিমা দূর করার বিশেষত্ব নিয়ে আগমন মাহে রমযানের। রমযান শব্দের আভিধানিক অর্থ আত্মসংযম। ইসলামের পাঁচটি মূল স্তম্ভের অন্যতম রোজা।

পবিত্র রমযান মাসেই মুসলিম জাতির ওপর রোজা ফরজ করা হয়। যাবতীয় কামনা - বাসনা নিয়ন্ত্রণ করে মহান আল্লাহ তায়ালার একনিষ্ঠ বান্দা হওয়ার চেষ্টায় রত হন ধর্মপ্রাণ মুসলমানরা। এ মাসেই মহানবী হযরত মুহাম্মাদ -এর ওপর অবতীর্ন হয় মানবমুক্তির সনদ পবিত্র কুরআন মজীদ।

মহান আল্লাহর করুণা ও অপার রহমত প্রাপ্তির সৌভাগ্য মেলে এ মাসে। পাপ- পঙ্কিলতা থেকে মুক্তির সুযোগ এনে দেয় রমযান। অন্য মাসের তুলনায় ইবাদতের সওয়াবও বাড়িয়ে দেয়া হয় বহুগুণে।

ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের তথ্য অনুযায়ী, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় শুক্রবার সেহরির শেষ সময় ভোর ৩টা ৪৬ মিনিটে।

আর প্রথম রোজায় ইফতারের সময় হচ্ছে সন্ধ্যা ৬টা ৩৯ মিনিট।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

চাঁদ দেখা গেছে, পবিত্র ঈদুল আজহা ১০ জুলাই

সৌদি আরবে ঈদুল আজহা ৯ জুলাই

কাল হজ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

হজের খরচ বাড়ল ৫৯ হাজার টাকা

বেসরকারিভাবে হজে খরচ হবে ৪ লাখ ৬৩ হাজার টাকা

খরচ বাড়িয়ে হজ প্যাকেজ ঘোষণা

শূন্যকোটায় হজে যেতে আবেদন ১০ মে’র মধ্যে

শোলাকিয়ায় অনুষ্ঠিত হল ১৯৫তম জামাত

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ