ইসলাম

স্বাস্থ্যকর ইফতার

স্বাস্থ্যকর ইফতার
স্বাস্থ্যকর ইফতার

তৈলাক্ত ও মুখরোচক ভাজা-পোড়া খাবারের প্রতি ঝোঁকটা বাঙ্গালীর বড়াবড়ই ছিল। কিন্তু ইফতারের খাদ্যসামগ্রী শুধু মাত্র সুস্বাদু ও পুষ্টিকর হলেই চলবে না, সেই সাথে হতে হবে স্বাস্থ্যসম্মত। বাজারে ভেজালমিশ্রিত ইফতার সামগ্রী আমাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।

তাই যেকোনো খাবার কেনার সময় সতর্ক থাকতে হবে। এমন রুটিন মেনে চলুন যেখানে খাবারটা স্বাদ ও স্বাস্থ্য দুটোই রক্ষা করবে।

সারা দিন অভূক্ত থাকায় দিন শেষে শরীরে পুষ্টি ও পানির চাহিদা থাকে। তাই, ইফতারে পুষ্টিকর পানীয় থাকা বাঞ্ছনীয়। বিভিন্ন ধরনের ফলের যেমন, অরেঞ্জ, ম্যাংগো, অ্যাপেল, মিক্সড ফ্রুট ইত্যাদি জুস খাওয়াটা কিন্তু খুবই স্বাস্থ্যকর।

ইফতারের পর চা খেতে মন চাইলে বিভিন্ন ধরনের হারবাল টি যেমন, তুলসী চা, লেবু চা, আদা চা, পুদিনার চা, গ্রিন টি ইত্যাদি খেতে পারেন। এই প্রাকৃতিক খাদ্য উপকরণগুলোর বহুমাত্রিক গুণের জন্য এদের থেকে তৈরি চা গুলোও স্বাস্থ্যের জন্যও খুব উপকারী।

খেজুরে আছে প্রোটিন, মিনারেলস, ভিটামিন এ, বি১, বি২ ও বিবি। এটি আমাদের সার্কুলেটরি সিস্টেমকে তরান্বিত করে হার্ট ভালো রাখে, হাড্ডি মজবুত করে এবং ত্বক ও দৃষ্টিশক্তি উন্নত করে। খেতেও খুব সুস্বাদু খেজুর।

এছাড়াও ডিম, ময়দা, চাল, ডাল, আলু, বাতাম, মধু ইত্যাদি দিয়েও খুব সুস্বাদু ও স্বাস্থ্যকর ইফতার আইটেম তৈরি করে নিতে পারেন অনায়াসেই। আর ভাজাভুজি খুবই অল্প তেলে করতে চেষ্টা করবেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

চাঁদ দেখা গেছে, পবিত্র ঈদুল আজহা ১০ জুলাই

সৌদি আরবে ঈদুল আজহা ৯ জুলাই

কাল হজ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

হজের খরচ বাড়ল ৫৯ হাজার টাকা

বেসরকারিভাবে হজে খরচ হবে ৪ লাখ ৬৩ হাজার টাকা

খরচ বাড়িয়ে হজ প্যাকেজ ঘোষণা

শূন্যকোটায় হজে যেতে আবেদন ১০ মে’র মধ্যে

শোলাকিয়ায় অনুষ্ঠিত হল ১৯৫তম জামাত

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ