ইসলাম

আজ পবিত্র লাইলাতুল কদর

আজ মঙ্গলবার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল কদর
আজ মঙ্গলবার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল কদর

মুসলমানদের জন্য লাইলাতুল কদরের রাত বিশেষ তাৎপর্যপূর্ণ—মহিমান্বিত এ রাতে ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে মহান আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করেন বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা। মসজিদে মসজিদে কোরান খতম ও নামাজ আদায় করছেন মুসল্লিরা।

লাইলাতুল কদরের অর্থ মহিমান্বিত রজনী। এ রাতে মানবজাতির পথনির্দেশিকা ও মুক্তির সনদ পবিত্র আল কোরআন নাজিল হয়। আল্লাহ তায়ালা তার অশেষ রহমত, বরকত ও ক্ষমার ভাণ্ডার সবার জন্য অবারিত করে দেন এ রাতে।

সহস্র মাস ইবাদতের যে সওয়াব এই এক রাতের ইবাদত তার চেয়ে উত্তম। তাই মুসলমানদের কাছে গভীর তাৎপর্যপূর্ণ এই রাত ।

বিশ্বজুড়ে মুসলমানরা ২৬ রোজার দিবাগত রাতটিকেই লাইলাতুল কদর হিসেবে পালন করেন। এ মহিমান্বিত রাতে আল্লাহর কাছে মাগফিরাত, নাজাত ও ক্ষমা পাওয়ার পরম সুযোগ মেলে। বিশ্বের মুমিন মুসলমানদের ওপর তাঁর অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয়।

এ রাত মহান আল্লাহ তাআলার কাছে সুখ, শান্তি, ক্ষমা ও কল্যাণ প্রার্থনার রাত। তাই মুমিন বান্দাদের কাছে রমজানের শিক্ষা কাজে লাগিয়ে এ রাতে ইবাদত বন্দেগীতে মশগুল থেকে নিজেদের গুনাহ মাফ করে নেওয়ার এ এক অপূর্ব সুযোগ।

লাইলাতুল কদরে দেশের বিভিন্ন স্থানে ওয়াজ, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মসজিদে মসজিদে রাতভর তারাবির নামাজে খতম দেয়া হয় কোরআন। আদায় করা হয় নফল নামাজ। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ সব মসজিদে হয় বিশেষ দোয়া।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

চাঁদ দেখা গেছে, পবিত্র ঈদুল আজহা ১০ জুলাই

সৌদি আরবে ঈদুল আজহা ৯ জুলাই

কাল হজ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

হজের খরচ বাড়ল ৫৯ হাজার টাকা

বেসরকারিভাবে হজে খরচ হবে ৪ লাখ ৬৩ হাজার টাকা

খরচ বাড়িয়ে হজ প্যাকেজ ঘোষণা

শূন্যকোটায় হজে যেতে আবেদন ১০ মে’র মধ্যে

শোলাকিয়ায় অনুষ্ঠিত হল ১৯৫তম জামাত

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ