আওয়ামী লীগ সরকার অতীতের মতোই সব ধর্মের মানুষের অধিকার ও স্বাধীনভাবে তাদের ধর্ম পালনের নিশ্চয়তা বিধানে কাজ করে যাবে বলে জানিয়েছেন ধর্মপ্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ।
শুক্রবার দুপুরে ঢাকেশ্বরী মন্দিরে মহানগর পরিবার দিবস-২০১৯ অনুষ্ঠানের উদ্বোধনী ভাষণে তিনি এ কথা বলেন।
ঢাকেশ্বরী মন্দির উন্নয়নে যেসব কাজ এখনো বাকি রয়েছে সেগুলো সম্পূর্ণ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত খাদ্যমন্ত্রী শ্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, পরিবার দিবসটাকে শুধু প্রতিকী অর্থে পালন করলে হবেনা। পরিবারের মানুষগুলোর সঙ্গে যোগাযোগ ও আত্মিক সম্পর্ক বাড়াতে হবে।
অনুষ্ঠানের অংশ হিসেবে প্রতিবছরের ন্যায় এবারো দুজন গুণী মানুষকে বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: