ইসলাম

মডেল মসজিদ নির্মাণে চুক্তি স্বাক্ষর

মডেল মসজিদ নির্মাণে  চুক্তি স্বাক্ষর
মডেল মসজিদ নির্মাণে চুক্তি স্বাক্ষর

দেশের প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন প্রকল্পের আওতায় উপজেলা পরিষদের জমি ব্যবহারের জন্য স্থানীয় সরকার বিভাগ ও ধর্মবিষয়ক মন্ত্রণালেয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।

রোববার সচিবালয়ে এ বিষয়ে দুই মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।

এ প্রকল্পে মোট ৫৬০টি মসজিদ স্থাপনের পরিকল্পনা থাকলেও প্রথমপর্যায়ে ১৬২টি মসজিদ তৈরির বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।

এই মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণে উপজেলা পরিষদের জমি ব্যবহার করা হবে।

স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিভিন্ন ক্ষেত্রে দেশের যে অভূতপূর্ব উন্নতি হয়েছে তারই ধারাবাহিকতায় মডেল মসজিদগুলো নির্মাণের নির্দেশনা দেয়া হয়েছে।

সরকার নিজস্ব আর্থায়নে যেভাবে পদ্মা সেতু নির্মাণ করছে তেমনি নিজস্ব অর্থায়নে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা হবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

চাঁদ দেখা গেছে, পবিত্র ঈদুল আজহা ১০ জুলাই

সৌদি আরবে ঈদুল আজহা ৯ জুলাই

কাল হজ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

হজের খরচ বাড়ল ৫৯ হাজার টাকা

বেসরকারিভাবে হজে খরচ হবে ৪ লাখ ৬৩ হাজার টাকা

খরচ বাড়িয়ে হজ প্যাকেজ ঘোষণা

শূন্যকোটায় হজে যেতে আবেদন ১০ মে’র মধ্যে

শোলাকিয়ায় অনুষ্ঠিত হল ১৯৫তম জামাত

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ