ইসলাম

বিশ্ব ইজতেমা: শুক্রবার আমবায়ানের মধ্যদিয়ে শুরু মূল আনুষ্ঠানিকতা

 বিশ্ব ইজতেমা: শুক্রবার আমবায়ানের মধ্যদিয়ে শুরু মূল আনুষ্ঠানিকতা
বিশ্ব ইজতেমা: শুক্রবার আমবায়ানের মধ্যদিয়ে শুরু মূল আনুষ্ঠানিকতা

রাজধানীর টঙ্গীর তুরাগ তীরে আগামীকাল-শুক্রবার ফজর নামাজের পর আমবায়ানের মধ্যদিয়ে শুরু হচ্ছে ৫৪তম বিশ্ব ইজতেমার মূল আনুষ্ঠানিকতা।

এরইমধ্যে মুসল্লিরা ময়দানে অবস্থান নিতে শুরু করেছেন। আর ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

মুসল্লিদের পদচারণায় মুখরিত টঙ্গীর ইজতেমা ময়দান। শুক্রবার থেকে শুরু হবে ইজতেমা, কিন্তু আগেই মুসল্লিরা হাজির হতে শুরু করেছেন তুরাগ তীরে। আসছেন বিদেশি মুসল্লিরাও।

এরইমধ্যে প্রস্তুতি প্রায় শেষ করে এনেছে প্রশাসন। মুসল্লিদের জন্য সব ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয়েছে।

ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নেয়া হয়েছে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। আকাশ, নৌ, স্থলপথে নজরদারি ছাড়াও ইজতেমায় প্রবেশের প্রতিটি পয়েন্টে বসানো হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা। নিরাপত্তায় থাকছে ১৬ হাজার আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য। মাঠের ভেতর যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সাদা পোশাকে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী।

এবার দেশের জেলার মুসল্লিদের অংশগ্রহণে ইজতেমায় দুইবার হচ্ছে আখেরী মোনাজাত। জোবায়ের পন্থী ওলামা মাশায়েখ ও সাদপন্থী ওয়াসেকুল ইসলামের দুইগ্রুপের সমঝোতার ভিত্তিতে এবার ৪ দিনের বিশ্ব ইজতেমায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

১০টি শর্ত নিয়ে প্রথম দুই দিন জোবায়ের অনুসারী এবং পরের দুই দিন ওয়াসেকুল ইসলামের অনুসারীরা ইজতেমায় অংশ নেবেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

চাঁদ দেখা গেছে, পবিত্র ঈদুল আজহা ১০ জুলাই

সৌদি আরবে ঈদুল আজহা ৯ জুলাই

কাল হজ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

হজের খরচ বাড়ল ৫৯ হাজার টাকা

বেসরকারিভাবে হজে খরচ হবে ৪ লাখ ৬৩ হাজার টাকা

খরচ বাড়িয়ে হজ প্যাকেজ ঘোষণা

শূন্যকোটায় হজে যেতে আবেদন ১০ মে’র মধ্যে

শোলাকিয়ায় অনুষ্ঠিত হল ১৯৫তম জামাত

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ