ইসলাম

আম বয়ানের মধ্য দিয়ে শুরু বিশ্ব ইজতেমা

বিশ্ব ইজতেমা
বিশ্ব ইজতেমা

ফজরের নামাযের পর আম বয়ানের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে চার দিনের বিশ্ব ইজতেমা। মুসল্লিদের পদচারণায় মুখরিত ইজতেমা ময়দান ও এর আশপাশের এলাকা। শুক্রবার দুপুরে দেশি বিদেশি মুসল্লিদের অংশগ্রহণে সেখানে অনুষ্ঠিত হয়েছে বৃহত্তম জুম্মার নামাজ।

ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। ইজতেমায় গত দুই দিনে বার্ধক্যজনিত কারণে চারজনের মৃত্যু হয়েছে।

এছাড়া গ্যাস সিলিন্ডার থেকে প্যান্ডেলের চড়ে আগুন লেগে যাওয়ায় আতঙ্কে হুড়োহুড়ি করতে গিয়ে কয়েকজন আহত হয়েছেন। তবে কেউ গুরুতর আহত হননি।

মুসল্লিদের পদচারণায় মুখরিত টঙ্গীর ইজতেমা ময়দান। জমায়েত হয়েছেন লাখো মুসল্লি। ঈমান, আমলসহ ৬টি উসুল নিয়ে খিত্তায় খিত্তায় চলছে ধর্মীয় আলোচনা। চলছে বয়ান, জিকির, তালিম আর মাশোয়ারা।

ফজরের নামাযের পরপরই আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৪তম বিশ্ব ইজতেমার মূল আনুষ্ঠানিকতা। পাকিস্তানের মাওলানা জিয়াউল হকের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে তাবলীগ জামায়েত অনুসারীদের এবারের বিশ্ব ইজতেমা। বাংলায় তরজমা করেন বাংলাদেশের নুরুর রহমান।

ময়দানে বিদেশি মুসল্লিরাও উপস্থিত হয়েছেন। তবে তাবলীগ জামায়েতের তারিখ পরিবর্তন ও ভিসা জটিলতায় এবার অনেক দেশের মুসল্লি ইজতেমায় যোগ দিতে পারেননি বলে জানিয়েছেন শীর্ষ মুরব্বিরা।

দেশের ৬৪ জেলার মুসল্লিরা ৫০টি খিত্তায় বিভক্ত হয়ে ময়দানে অবস্থান নিয়েছেন। ইজতেমার সার্বিক ব্যবস্থাপনা ভালো থাকায় সন্তোষ প্রকাশ করেছেন তারা।

ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নেয়া হয়েছে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। আকাশ, নৌ, স্থলপথে নজরদারি ছাড়াও ইজতেমায় প্রবেশের প্রতিটি পয়েন্টে বসানো হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা। নিরাপত্তায় থাকছে ১৬ হাজার আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য। মাঠের ভেতর যেকোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সাদা পোশাকে রয়েছে আইনশৃঙ্খলাবাহিনী।

এবার ৬৪ জেলার মুসল্লিদের অংশগ্রহণে ইজতেমায় দুইবার হচ্ছে আখেরী মোনাজাত। জোবায়ের পন্থী ওলামা মাশায়েখ ও সাদপন্থী ওয়াসেকুল ইসলামের দুইগ্রুপের সমঝোতার ভিত্তিতে এবার ৪ দিনের বিশ্ব ইজতেমায় সিদ্ধান্ত নেয়া হয়েছে।

১০টি শর্ত নিয়ে প্রথম দুই দিন জোবায়ের অনুসারী এবং পরের দুই দিন ওয়াসেকুল ইসলামের অনুসারীরা ইজতেমায় অংশ নেবেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

চাঁদ দেখা গেছে, পবিত্র ঈদুল আজহা ১০ জুলাই

সৌদি আরবে ঈদুল আজহা ৯ জুলাই

কাল হজ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

হজের খরচ বাড়ল ৫৯ হাজার টাকা

বেসরকারিভাবে হজে খরচ হবে ৪ লাখ ৬৩ হাজার টাকা

খরচ বাড়িয়ে হজ প্যাকেজ ঘোষণা

শূন্যকোটায় হজে যেতে আবেদন ১০ মে’র মধ্যে

শোলাকিয়ায় অনুষ্ঠিত হল ১৯৫তম জামাত

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ