ইসলাম

সাদপন্থীদের দুই দিনের বিশ্ব ইজতেমা শুরু

 সাদপন্থীদের দুই দিনের বিশ্ব ইজতেমা শুরু
সাদপন্থীদের দুই দিনের বিশ্ব ইজতেমা শুরু

টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে সাদপন্থীদের দুই দিনের বিশ্ব ইজতেমা।

রোববার ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে মুসল্লিদের পদচারণায় মুখরিত ইজতেমা ময়দান ও এর আশপাশের এলাকা। ঈমান, আমলসহ বিভিন্ন বিষয় নিয়ে বয়ান শুনছেন মুসল্লিরা। খিত্তায় খিত্তায় চলছে ধর্মীয় আলোচনা।

ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

তবে সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হওয়ায় দুর্ভোগে পড়েছেন মুসল্লিরা।

রোববার সকাল থেকে শুরু হয়েছে সাদ অনুসারীদের ইজতেমা। সকাল ৭টায় মাঠে প্রবেশের কথা থাকলেও ভোর থেকেই মুসল্লিদের ইজতেমা মাঠে প্রবেশ করতে দেখা যায়। ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়। বয়ান করেন ভারতের মাওলানা ইকবাল হাফিজ। বাংলায় তর্জমা করেন কাকরাইল মসজিদের মাওলানা আব্দুল্লাহ। তবে বৃষ্টির কারণে সকালে কিছুটা বিরতি দিয়ে পরে আবারো শুরু হয় বয়ান।

৮৪টি খিত্তায় বিভক্ত হয়ে মুসল্লিরা ময়দানে অবস্থান নিয়েছেন। তবে ভোর থেকে বৃষ্টি হওয়ায় মাঠের অনেক জায়গায় পানি জমে গেছে। এবার স্বল্প সময়ের প্রস্তুতিতে মাঠের অনেক জায়গায় বালি ফেলা সম্ভব হয়নি, তাই ময়দানের চারপাশে বৃষ্টির পানিতে কর্দমাক্ত হয়ে গেছে।

বাজার থেকে অনেকে পলিথিন কিনে মালামাল ও নিজেদের রক্ষা করার চেষ্টা করছেন। রয়েছে শীতের দুর্ভোগও।

ইজতেমার আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছে ১৬ হাজার সদস্য। মুসল্লিদের প্রয়োজনীয় সব ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

আগামীকাল-সোমবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ ইজতেমা। এবার চারদিনব্যাপী ইজতেমার প্রথম দুইদিন জোবায়ের অনুসারীরা ইজতেমায় অংশ নেন। শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় তাদের ইজতেমা। প্রশাসনের নির্দেশনায় শনিবার রাত সাড়ে নয়টার মধ্যেই তারা ইজতেমা ময়দান ত্যাগ করেন। তারপর থেকে মাঠের নিয়ন্ত্রণ নেয় আইনশৃঙ্খলাবাহিনী।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

চাঁদ দেখা গেছে, পবিত্র ঈদুল আজহা ১০ জুলাই

সৌদি আরবে ঈদুল আজহা ৯ জুলাই

কাল হজ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

হজের খরচ বাড়ল ৫৯ হাজার টাকা

বেসরকারিভাবে হজে খরচ হবে ৪ লাখ ৬৩ হাজার টাকা

খরচ বাড়িয়ে হজ প্যাকেজ ঘোষণা

শূন্যকোটায় হজে যেতে আবেদন ১০ মে’র মধ্যে

শোলাকিয়ায় অনুষ্ঠিত হল ১৯৫তম জামাত

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ