ইসলাম

২য় পর্বের আখরি মোনাজাত মঙ্গলবার

আখেরি মোনাজাত
আখেরি মোনাজাত

টঙ্গীর তুরাগ তীরে চলছে মাওলানা সাদ অনুসারীদের বিশ্ব ইজতেমা।

দ্বিতীয় দিনে সোমবার ভোর থেকে সেখানে চলছে ধর্মীয় বয়ান।

সকাল ১১টায় আখেরী মোনাজাত অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো তবে বৈরী আবহাওয়ার কারণে ইজতেমার সময় একদিন বাড়ানো হয়েছে। আগামীকাল-মঙ্গলবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত।

মুসল্লিদের পদচারণায় মুখরিত টঙ্গীর ইজতেমা ময়দান। ঈমান, আমলসহ বিভিন্ন বিষয় নিয়ে খিত্তায় খিত্তায় চলছে ধর্মীয় আলোচনা। চলছে বয়ান, জিকির, তালিম আর মাশোয়ারা।

সাদপন্থীদের বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন ফজরের নামাজের পর বয়ান করেন ইজতেমার মুরুব্বী ভারতের মুরসালিন। বাংলার তর্জমা করেন বাংলাদেশের মাওলানা আব্দুল্লাহ মনসুর।

ইজতেমায় আসা লাখো মুসল্লি তাদের নির্ধারিত খিত্তায় অবস্থান করছেন।

মুসল্লিদের নিরাপত্তায় নেয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

দায়িত্ব পালন করছেন ১৬ হাজার আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য। মাঠের ভেতর যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সাদা পোশাকে রয়েছে আইনশৃঙ্খলাবাহিনী।

সোমবার আখেরি মোনাজান অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সাদপন্থীদের আবেদনে একদিন সময় বাড়িয়ে মঙ্গলবার সকাল ১০টায় আখেরি মোনাজাতের দিন নির্ধারণ করেছে প্রশাসন।

এদিকে, ইজতেমা উপলক্ষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচলে নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

আখেরি মোনাজাত উপলক্ষে আজ রাত ১২টা থেকে আব্দুল্লাহপুর থেকে ভোগড়া বাইপাস এবং মীরের বাজার থেকে স্টেশন রোড পর্যন্ত উভয়মুখী মহাসড়কে সব ধরনের যানচলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে পুলিশ।

এবার ৬৪ জেলার মুসল্লিদের অংশগ্রহণে ইজতেমায় দুইবার হচ্ছে আখেরি মোনাজাত। জোবায়েরপন্থী ওলামা মাশায়েখ গ্রুপের ইজতেমা শুক্রবার শুরু হয়ে শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়। সাদপন্থী ওয়াসেকুল ইসলামের সমর্থকদের ইজতেমা শুরু হয় রোববার সকাল থেকে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

চাঁদ দেখা গেছে, পবিত্র ঈদুল আজহা ১০ জুলাই

সৌদি আরবে ঈদুল আজহা ৯ জুলাই

কাল হজ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

হজের খরচ বাড়ল ৫৯ হাজার টাকা

বেসরকারিভাবে হজে খরচ হবে ৪ লাখ ৬৩ হাজার টাকা

খরচ বাড়িয়ে হজ প্যাকেজ ঘোষণা

শূন্যকোটায় হজে যেতে আবেদন ১০ মে’র মধ্যে

শোলাকিয়ায় অনুষ্ঠিত হল ১৯৫তম জামাত

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ