ইসলাম

৪০ দিনে কোরআনে হাফেজ বগুড়ার ৯ বছরের শিশু

৪০ দিনে কোরআনে হাফেজ বগুড়ার ৯ বছরের শিশু
৪০ দিনে কোরআনে হাফেজ বগুড়ার ৯ বছরের শিশু

মাত্র ৪০ দিনে পবিত্র কোরআনে হাফেজ হয়েছেন ৯ বছর বয়সী এক কিশোর। বগুড়ার বড় কুমিড়া গ্রামের এ বিস্ময় শিশুর নাম মুহাম্মদ সাদিক নূর আলম।

প্রতিদিন ১৫ পৃষ্ঠা কোরআন মুখস্ত করে ৩০ পারা কোরআনে হাফেজ হয়েছে সাদিক।

এর আগে, পঞ্চম শ্রেণি পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশুনা করে সাদিক। পরে বাবা মো. আতাউর রহমান সাজুর ইচ্ছায় স্কুল ছেড়ে বগুড়ার গোদার পাড়া মাদ্রাসাতুল উলুমিশ শারইয়্যাহতে ভর্তি হয় সে।

আতাউর রহমান সাজু বলেন, আমি মহান আল্লাহ তায়ালার কাছে কৃতজ্ঞ। তিনি এতো বড় এক সন্তান আমাকে দান করেছেন।

সাদিক জানায়, শুরুতে কোরআন পাঠ করতে কষ্ট হয়। পরে আস্তে আস্তে আয়ত্তে নিয়ে আসে। তার কথায়, আমার চেষ্টা ও ওস্তাদের চেষ্টাও এটি হয়নি। এটি মহান আল্লাহ তায়ালার ইচ্ছায় হয়েছে।

জানা যায়, স্কুল ও মাদ্রাসায় দুই জায়গায় মেধার প্রতিফলন ঘটিয়েছে সাদিক। তবে, সবচেয়ে কম বয়সে কোরআনে হাফেজ হওয়ার গৌরব অর্জন করে আলজেরিয়ার আবদুর রহমান ফারাহ। মাত্র ৩ বছর বয়সে কোরআনের হাফেজ হয়েছিলো সে।

সূত্রঃ ফেসবুক

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

চাঁদ দেখা গেছে, পবিত্র ঈদুল আজহা ১০ জুলাই

সৌদি আরবে ঈদুল আজহা ৯ জুলাই

কাল হজ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

হজের খরচ বাড়ল ৫৯ হাজার টাকা

বেসরকারিভাবে হজে খরচ হবে ৪ লাখ ৬৩ হাজার টাকা

খরচ বাড়িয়ে হজ প্যাকেজ ঘোষণা

শূন্যকোটায় হজে যেতে আবেদন ১০ মে’র মধ্যে

শোলাকিয়ায় অনুষ্ঠিত হল ১৯৫তম জামাত

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ