ইসলাম

মুহররম মাসে আশুরার রোজা কয়টি?

মুহররম মাসে আশুরার রোজা কয়টি?
মুহররম মাসে আশুরার রোজা কয়টি?

১০ মুহররম আশুরা। এ দিন রোজা রাখার কথা বলেছেন স্বয়ং বিশ্বনবী (সা.)। বর্ণনা করেছেন এ দিনের রোজার বিশেষ ফজিলত। তিনি বলেছেন, রমজানের রোজা পর সবচেয়ে ফজিলতপূর্ণ রোজা হচ্ছে আশুরার রোজা। তোমরা এ দিনে রোজা রাখ।

হাদিসের ঘোষণায় আশুরার রোজা যেহেতু ফজিলতপূর্ণ। তাহলে আশুরায় কয়টি রোজা রাখবেন? আশুরার রোজা মূলত ১০ মুহররমের রোজা। তবে প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে আশুরার রোজার সঙ্গে একটি রোজা বাড়িয়ে রাখার প্রতিও গুরুত্বারোপ করেছেন।

হাদিসের বর্ণনায় বিষয়টিও সুস্পষ্ট হয়ে যায়:

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘তোমরা আশুরার দিনে রোজা রাখ। আর তাতে ইয়াহুদিদের বিরোধিতা কর। আশুরার একদিন আগে কিংবা পরে একদিন রোজা রাখ।’ (ইবনে খুজায়মা)

সে হিসেবে ১০ সেপ্টেম্বর আশুরা। যারা ৯ মুহররম রোজা রেখেছে তারা ১০ মুহররম রোজা রাখার মাধ্যমে ২টি রোজা পূরণ করবেন। যারা ৯ মুহররম রোজা রাখেনি, তারা ১০ মুহররমও ১১ মুহররম রোজা রেখে হাদিসের ওপর আমল করবেন।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ১০ মুহররম আশুরার রোজা রাখার তাওফিক দান করুন। হাদিসের নির্দেশনা মেনে চলার তাওফিক দান করুন। আমিন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

চাঁদ দেখা গেছে, পবিত্র ঈদুল আজহা ১০ জুলাই

সৌদি আরবে ঈদুল আজহা ৯ জুলাই

কাল হজ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

হজের খরচ বাড়ল ৫৯ হাজার টাকা

বেসরকারিভাবে হজে খরচ হবে ৪ লাখ ৬৩ হাজার টাকা

খরচ বাড়িয়ে হজ প্যাকেজ ঘোষণা

শূন্যকোটায় হজে যেতে আবেদন ১০ মে’র মধ্যে

শোলাকিয়ায় অনুষ্ঠিত হল ১৯৫তম জামাত

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ