ইসলাম

তুরাগতীরে মুসল্লিদের ঢল

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু শুক্রবার

তুরাগতীরে মুসল্লিদের ঢল
তুরাগতীরে মুসল্লিদের ঢল

তাবলিগ জামাতের বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুক্রবার শুরু হচ্ছে। কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যে গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হচ্ছে বিশ্ব মুসলিমের অন্যতম বৃহৎ এই ধর্মীয় জমায়েত। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ৫৫তম বিশ্ব ইজতেমার এ শেষ পর্ব।

এর আগে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৯ জানুয়ারি শুরু হয়ে ১২ জানুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়। এতে অংশ নিয়েছিলেন দেশ-বিদেশের লাখো ধর্মপ্রাণ মুসল্লি। প্রথম পর্বের মতো এ পর্বেও তুরাগতীরের ইজতেমা ময়দানে নেমেছে মুসল্লিদের ঢল। ইজতেমায় অংশ নিতে বৃহস্পতিবার থেকেই মুসল্লিরা এ ময়দানে আসতে শুরু করেছেন। যার যার খিত্তায় অবস্থান নিচ্ছেন মুসল্লিরা। বিভিন্ন যানবাহনে প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিয়ে দলে দলে মুসল্লিরা অবস্থান নিচ্ছেন ময়দানে। রান্না-বান্নার জিনিসপত্র রয়েছে তাদের সঙ্গে।

৫৫তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের সমন্বয়কারী হাজী মনির হোসেন জানান, বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের কার্যক্রম চালানোর জন্য ময়দানের দায়িত্বও বুঝিয়ে দেওয়া হয়েছে সংশ্লিষ্টদের। দ্বিতীয় পর্বের আয়োজনে নেতৃত্বে রয়েছেন সা’দপন্থী মুরুব্বি ওয়াসেকুল ইসলাম ও শাহাবউদ্দিন নাসিম। তিন দিনের এই বিশ্ব ইজতেমায় আমল, আখলাক, দুনিয়া ও আখেরাতে সুখ-শান্তির লক্ষ্যে দিন-রাত বয়ান চলবে প্রথম পর্বের মতোই।

ইজতেমায় অংশ নিতে ট্রেন, বাস, নৌকা-লঞ্চসহ বিভিন্ন যানবাহনে হাজারো মুসল্লি ময়দানে জড়ো হচ্ছেন। অনেকেই জামাতবদ্ধ হয়ে দলে দলে ইজতেমা ময়দানের নির্ধারিত স্থানে (খিত্তায়) প্রয়োজনীয় মালামাল ও ব্যাগ নিয়ে অবস্থান করছেন। এ পর্বেও আগের মতোই ব্যাপকসংখ্যক মুসল্লির সমাগম ঘটবে বলে আশা প্রকাশ করেছে আয়োজক কমিটি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

চাঁদ দেখা গেছে, পবিত্র ঈদুল আজহা ১০ জুলাই

সৌদি আরবে ঈদুল আজহা ৯ জুলাই

কাল হজ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

হজের খরচ বাড়ল ৫৯ হাজার টাকা

বেসরকারিভাবে হজে খরচ হবে ৪ লাখ ৬৩ হাজার টাকা

খরচ বাড়িয়ে হজ প্যাকেজ ঘোষণা

শূন্যকোটায় হজে যেতে আবেদন ১০ মে’র মধ্যে

শোলাকিয়ায় অনুষ্ঠিত হল ১৯৫তম জামাত

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ