ইসলাম

সৌদিতে এবার ঈদের নামাজও বাড়িতে

সৌদিতে এবার ঈদের নামাজও বাড়িতে
সৌদিতে এবার ঈদের নামাজও বাড়িতে

করোনাভাইরাসের কারণে সৌদি আরবে এবার পবিত্র ঈদুল ফিতরের নামাজও বাড়িতে পড়া যেতে পারে বলে জানিয়েছেন দেশটির গ্র্যান্ড মুফতি শেখ আবদুল আজিজ আল আল-শেখ।

এর আগে দেশটিতে আসন্ন রমজানে তারাবি নামাজও বাড়িতে আদায় করতে বলা হয়েছে। খবর রয়টার্সের।

সৌদি আরবের শীর্ষ ধর্মীয় নেতা শেখ আবদুল আজিজ বলেন, ‘করোনা প্রাদুর্ভাবের কারণে মসজিদে রমজানের তারাবি আদায় সম্ভব না হলে তা বাড়িতে আদায় করা যেতে পারে। ঈদের নামাজের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।’

গত মাসের মাঝামাঝি সৌদিতে মসজিদে জামাতে পাঁচ ওয়াক্ত ও জুমার নামাজ আদায়ের ওপর কড়াকড়ি আরোপ করা হয়। পবিত্র মদিনায় মসজিদে নববিতে ইফতার বিতরণের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পবিত্র হজ নিয়েও এবার অনিশ্চয়তা তৈরি হয়েছে।

শুক্রবার পর্যন্ত সৌদি আরবে করোনায় আক্রান্ত হয়েছেন ছয় হাজার ৩৮০ এবং মৃত্যু হয়েছে ৮৩ জনের।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

চাঁদ দেখা গেছে, পবিত্র ঈদুল আজহা ১০ জুলাই

সৌদি আরবে ঈদুল আজহা ৯ জুলাই

কাল হজ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

হজের খরচ বাড়ল ৫৯ হাজার টাকা

বেসরকারিভাবে হজে খরচ হবে ৪ লাখ ৬৩ হাজার টাকা

খরচ বাড়িয়ে হজ প্যাকেজ ঘোষণা

শূন্যকোটায় হজে যেতে আবেদন ১০ মে’র মধ্যে

শোলাকিয়ায় অনুষ্ঠিত হল ১৯৫তম জামাত

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ