ইসলাম

সন্ধ্যায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি

সন্ধ্যায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি
সন্ধ্যায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি

রোজার মাসের তারিখ নির্ধারণের জন্য আজ বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। সন্ধ্যায় ১৪৪১ হিজরি সালের রোজার মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে কমিটি।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ সভা হবে। ধর্ম প্রতিমন্ত্রী ও চাঁদ দেখা কমিটির সভাপতি অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ বৈঠকে সভাপতিত্ব করবেন। ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশের আকাশে কোথাও রমজানের চাঁদ দেখে গেলে ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ ফোন নম্বরে এবং ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৮৩৩৭ ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর অনুরোধ করা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

এদিকে গতকাল সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। সে অনুযায়ী আজ শুক্রবার থেকে দেশটিতে রমজান মাস শুরু হয়েছে। সাধারণত সৌদি আরবের পরদিন বাংলাদেশে রমজান মাস শুরু হয়। সে হিসাবে বাংলাদেশের আকাশে আজ চাঁদ দেখা দিতে পারে। আজ চাঁদ উঠলে শনিবার থেকে প্রথম রোজা শুরু হবে।

রোজা ইসলামের অন্যতম স্তম্ভ। বছরে একটি মাস মুসলিমরা রোজার মাধ্যমে আল্লাহকে পাওয়ার সাধনা করেন। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মুসলিম বিশ্বে পালিত হয় পবিত্র রমজান মাস।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

চাঁদ দেখা গেছে, পবিত্র ঈদুল আজহা ১০ জুলাই

সৌদি আরবে ঈদুল আজহা ৯ জুলাই

কাল হজ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

হজের খরচ বাড়ল ৫৯ হাজার টাকা

বেসরকারিভাবে হজে খরচ হবে ৪ লাখ ৬৩ হাজার টাকা

খরচ বাড়িয়ে হজ প্যাকেজ ঘোষণা

শূন্যকোটায় হজে যেতে আবেদন ১০ মে’র মধ্যে

শোলাকিয়ায় অনুষ্ঠিত হল ১৯৫তম জামাত

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ