ইসলাম

আমিরাতসহ মধ্যপ্রাচ্যে আজ শুক্রবার প্রথম রোজা

আমিরাতসহ মধ্যপ্রাচ্যে আজ শুক্রবার প্রথম রোজা
আমিরাতসহ মধ্যপ্রাচ্যে আজ শুক্রবার প্রথম রোজা

সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যে আজ শুক্রবার (২৪ এপ্রিল) হতে পবিত্র রোজা শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার আমিরাতের আকাশে মাহে রমজানের চাঁদ দেখা গিয়েছে। আমিরাত ও মধ্যপ্রাচ্য ছাড়াও মালয়েশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুরেও আজ শুক্রবার থেকে রোজা শুরু হয়েছে।

এদিকে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আমিরাতে মসজিদসমূহ আগে থেকে বন্ধ আছে এবং এর মধ্যে সরকার তারাবির নামাজ নিজ নিজ ঘরে আদায়ের নির্দেশ দিয়েছে। আমিরাতজুড়ে জাতীয় জীবাণুনাশক স্প্রে করার কর্মসূচি রাত ৮টার পরিবর্তে রাত ১ টা হতে সকাল ৬টা পর্যন্ত করা হয়েছে। উক্ত সময়ে সকলই নিজ নিজ ঘরে থেকে আইনকে শ্রদ্ধা করেন।

আমিরাত সরকার রমজান উপলক্ষে বিশেষ ঘোষণা দিয়েছে। বিভিন্ন প্রদেশে কয়েদিদের মুক্তি দেওয়া হয়েছে। সুপার মার্কেটগুলোতে বিশেষ ছাড় দেওয়া হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে প্রতিবারের মতো এবারই প্রথম ইফতারের বড় বড় টেন্ট হলো না। তবে সরকারি ও বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে প্রবাসীদের ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে।

উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতে গতকাল বৃহস্পতিবার আরো ৫১৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, ৯১ জন সুস্থ হয়েছেন ও চারজন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে সর্বমোট আক্রান্ত হয়েছেন ৮৭৫৬ জন, মোট সুস্থ হয়ে উঠেছেন ১৬৩৭ জন ও মোট মৃত্যুবরণ করেছেন ৫৬ জন। মৃতদের মধ্যে কয়েকজন বাংলাদেশিও আছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

চাঁদ দেখা গেছে, পবিত্র ঈদুল আজহা ১০ জুলাই

সৌদি আরবে ঈদুল আজহা ৯ জুলাই

কাল হজ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

হজের খরচ বাড়ল ৫৯ হাজার টাকা

বেসরকারিভাবে হজে খরচ হবে ৪ লাখ ৬৩ হাজার টাকা

খরচ বাড়িয়ে হজ প্যাকেজ ঘোষণা

শূন্যকোটায় হজে যেতে আবেদন ১০ মে’র মধ্যে

শোলাকিয়ায় অনুষ্ঠিত হল ১৯৫তম জামাত

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ