ইসলাম

মসজিদে নববী খুলছে রোববার

মসজিদে নববী
মসজিদে নববী

করোনাভাইরাস মহামারির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর রোববার থেকে আবারও খুলে দেয়া হচ্ছে মহানবী (স)-এর স্মৃতিবিজড়িত মদিনার মসজিদে নববী। শুক্রবার এর অনুমোদন দিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মক্কা ছাড়া সৌদি আরবের সব এলাকার মসজিদের দরজাই রোববার থেকে খোলা থাকবে। করোনা নিয়ন্ত্রণে জারি করা কারফিউ শিথিলের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

তবে মসজিদে জামায়াতের ক্ষেত্রে ধারণক্ষমতার ৪০ শতাংশ পর্যন্ত মুসল্লির সংখ্যা সীমিত করা হয়েছে। এছাড়া, কড়া স্বাস্থ্য সতর্কতা মেনেই মসজিদে প্রবেশ করতে হবে সবাইকে।

দেশের বিভিন্ন মসজিদ পরিদর্শন শেষে শুক্রবার সৌদির ইসলাম বিষয়ক মন্ত্রী আব্দুল লতিফ বিন আব্দুল আজিজ আল-শেখ বলেছেন, ‘পরিদর্শনে দেখেছি, আমাদের মসজিদগুলো সবধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে এবং বেশ ভালো অবস্থায় আছে।’

জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, সৌদিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ৭৬৬ জন। মারা গেছেন ৪৫৮ জন। আর আক্রান্তদের মধ্যে ৫৭ হাজারেরও বেশি মানুষ ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন। / আরব নিউজ, সৌদি গ্যাজেট

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

চাঁদ দেখা গেছে, পবিত্র ঈদুল আজহা ১০ জুলাই

সৌদি আরবে ঈদুল আজহা ৯ জুলাই

কাল হজ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

হজের খরচ বাড়ল ৫৯ হাজার টাকা

বেসরকারিভাবে হজে খরচ হবে ৪ লাখ ৬৩ হাজার টাকা

খরচ বাড়িয়ে হজ প্যাকেজ ঘোষণা

শূন্যকোটায় হজে যেতে আবেদন ১০ মে’র মধ্যে

শোলাকিয়ায় অনুষ্ঠিত হল ১৯৫তম জামাত

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ