ইসলাম

চাঁদ দেখা যায়নি, ঈদুল আজহা ১ আগস্ট

চাঁদ দেখা যায়নি, ঈদুল আজহা ১ আগস্ট
চাঁদ দেখা যায়নি, ঈদুল আজহা ১ আগস্ট

দেশের আকাশে পবিত্র ১৪৪১ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। ফলে বুধবার (২২ জুলাই) থেকে জিলহজ মাস শুরু হবে। সে হিসেবে বাংলাদেশে এবারের পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে ১ আগস্ট।

মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামী ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সারা দেশ থেকে চাঁদ দেখা সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে কমিটি এ সিদ্ধান্তের কথা জানায়।

ধর্মসচিব নুরুল ইসলামের সভাপত‌িত্বে সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদসহ আলেম ওলামাসহ কমিটির সদস‌্যরা উপস্থিত ছিলেন। ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন এ তথ‌্য নিশ্চিত করেন।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে ৩১ জুলাই। আর পবিত্র হজ অনুষ্ঠিত হবে ৩০ জুলাই। তবে এবার করোনা পরিস্থিতির কারণে খুবই সীমীত পরিসরে হজ পালিত হবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

চাঁদ দেখা গেছে, পবিত্র ঈদুল আজহা ১০ জুলাই

সৌদি আরবে ঈদুল আজহা ৯ জুলাই

কাল হজ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

হজের খরচ বাড়ল ৫৯ হাজার টাকা

বেসরকারিভাবে হজে খরচ হবে ৪ লাখ ৬৩ হাজার টাকা

খরচ বাড়িয়ে হজ প্যাকেজ ঘোষণা

শূন্যকোটায় হজে যেতে আবেদন ১০ মে’র মধ্যে

শোলাকিয়ায় অনুষ্ঠিত হল ১৯৫তম জামাত

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ