ইসলাম

ঈদে মিলাদুন্নবী ৩০ অক্টোবর

ঈদে মিলাদুন্নবী ৩০ অক্টোবর
ঈদে মিলাদুন্নবী ৩০ অক্টোবর

বাংলাদেশের আকাশে শনিবার পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। রোববার ৩০ দিনে পূর্ণ হবে চলতি সফর মাস।

সোমবার থেকে শুরু হবে রবিউল আউয়াল। এ হিসাবে ১২ রবিউল আউয়াল অর্থাৎ ৩০ অক্টোবর শুক্রবার পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপিত হবে।

শনিবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ধর্ম সচিব ড. নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

রবিউল আউয়াল মাসে ১২ তারিখে জন্মগ্রহণ করেন মহানবী হযরত মুহাম্মদ (সা.)। ৬৩ বছরের জীবনকাল শেষে একই তারিখে ইন্তেকাল করেন রাসূল (সা.)। বিশ্ব মুসলিম উম্মাহ দিনটি তাই একই সঙ্গে আনন্দ ও বেদনার দিন।

যথাযোগ্য মর্যাদায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এ দিনটি ঈদে মিলাদুন্নবী বা সিরাতুন্নবী (সা.) নামে উদযাপিত হয়। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ৩০ অক্টোবর সাধারণ ছুটি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

চাঁদ দেখা গেছে, পবিত্র ঈদুল আজহা ১০ জুলাই

সৌদি আরবে ঈদুল আজহা ৯ জুলাই

কাল হজ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

হজের খরচ বাড়ল ৫৯ হাজার টাকা

বেসরকারিভাবে হজে খরচ হবে ৪ লাখ ৬৩ হাজার টাকা

খরচ বাড়িয়ে হজ প্যাকেজ ঘোষণা

শূন্যকোটায় হজে যেতে আবেদন ১০ মে’র মধ্যে

শোলাকিয়ায় অনুষ্ঠিত হল ১৯৫তম জামাত

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ