ইসলাম

করোনায় আক্রান্ত শায়খ আহমাদুল্লাহ

করোনায় আক্রান্ত শায়খ আহমাদুল্লাহ
করোনায় আক্রান্ত শায়খ আহমাদুল্লাহ

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশের বিশিষ্ট ইসলামিক ব্যক্তিত্ব শায়খ আহমাদুল্লাহ। সম্প্রতি নিজের করোনা আক্রান্তের খবর তিনি নিজেই নিশ্চিত করেছেন।

গত ৪ ফেব্রুয়ারি রাত ১১টায় নিজের ভেরিফায়েড ফেসবুকে পেজে এক স্ট্যাটাসে শায়খ আহমাদুল্লাহ লিখেছেন, ‘আপনাদের সবার প্রিয় শায়খ আহমাদুল্লাহ দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। গতকাল তিনি অসুস্থতার তীব্রতা অনুভব করেন। রাতে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয়। অবস্থা গুরুতর হলে রাত ৩ টায় তাকে ঢাকার পান্থপথের একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকগণ পরীক্ষা-নিরীক্ষা করে তার ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান। হাসপাতালে ভর্তি হওয়ার পরপরই তার শরীর থেকে করোনা টেস্টের নমুনা সংগ্রহ করা হয়। টেস্টে তার করোনা পজিটিভ ধরা পড়ে। আমাদের প্রাণপ্রিয় শায়খের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যেন তাকে দ্রুত আরোগ্য দান করেন।’

অন্য আরেক স্ট্যাটাসে শায়খ আহমাদুল্লাহর পক্ষ থেকে জানানো হয়, সুস্থ হওয়ার আগ পর্যন্ত তার সকল প্রোগ্রাম স্থগিত থাকবে।

প্রসঙ্গত লক্ষ্মীপুরে জন্ম নেওয়া শায়খ আহমাদুল্লাহ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক) থেকে কৃতিত্বের সঙ্গে দাওরায়ে হাদিস শেষ করে খুলনা দারুল উলুম থেকে ইফতা সম্পন্ন করেন। লেখাপড়া শেষ করে মিরপুরের দারুর রাশাদে শিক্ষকতায় যোগ দেন। মিরপুরের আরজাবাদ মাদরাসায়ও শিক্ষকতা করেছেন তিনি। ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত মিরপুরের বায়তুল ফালাহ জামে মসজিদে ইমাম ও খতিবের দায়িত্ব পালন করেন।

আরবি ভাষায় বিশেষ দক্ষ এ শায়খ সৌদি আরবের পশ্চিম দাম্মাম ইসলামিক দাওয়াহ সেন্টারে যোগ দেন। একজন দায়ি ও অনুবাদক হিসেবে সেখানে দীর্ঘ ৯ বছর কাজ করেন।

‘আস-সুন্নাহ ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা তিনি। শিক্ষা, সেবা ও দাওয়াহ—তিন বিভাগে কাজ করছে প্রতিষ্ঠানটি। এই পর্যন্ত দাওয়াহ ও গবেষণা বিষয়ে শতাধিক প্রবন্ধ-নিবন্ধ লিখেছেন। বাংলাদেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোতে তার লেখা প্রকাশিত হয়েছে। বর্তমানে নারায়ণগঞ্জের ভূমিপল্লী জামে মসজিদের খতিবের দায়িত্ব পালন করছেন তিনি। / যু

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

চাঁদ দেখা গেছে, পবিত্র ঈদুল আজহা ১০ জুলাই

সৌদি আরবে ঈদুল আজহা ৯ জুলাই

কাল হজ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

হজের খরচ বাড়ল ৫৯ হাজার টাকা

বেসরকারিভাবে হজে খরচ হবে ৪ লাখ ৬৩ হাজার টাকা

খরচ বাড়িয়ে হজ প্যাকেজ ঘোষণা

শূন্যকোটায় হজে যেতে আবেদন ১০ মে’র মধ্যে

শোলাকিয়ায় অনুষ্ঠিত হল ১৯৫তম জামাত

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ