ইসলাম

টিকা নিলে বা করোনাভাইরাস থেকে সেরে উঠলেই করা যাবে ওমরাহ

টিকা নিলে বা করোনাভাইরাস থেকে সেরে উঠলেই করা যাবে ওমরাহ
টিকা নিলে বা করোনাভাইরাস থেকে সেরে উঠলেই করা যাবে ওমরাহ

জেনে নিন এবছর সৌদি আরবে ওমরাহ করতে যাওয়ার পূর্ব শর্তগুলো কী কী

আসন্ন পবিত্র রমজান মাসে ওমরাহ পালনের বিষয়ে নতুন এক নির্দেশনা জারি করেছে সৌদি আরব।

সোমবার (৫ এপ্রিল) দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যারা করোনাভাইরাসের দুই ডোজ টিকা নিয়েছেন অথবা এক ডোজ টিকা নেওয়ার পর যাদের কমপক্ষে দুই সপ্তাহ পার হয়েছে কিংবা যারা এ ভাইরাস আক্রান্ত হওয়ার পর পুরোপুরি সেরে উঠেছেন শুধুমাত্র তারাই এবার মসজিদুল হারামে নামাজ পড়ার বা ওমরাহ করার সুযোগ পাবেন।

তবে বিজ্ঞপ্তিটিতে, রমজান মাস থেকে নতুন এ নিয়ম কার্যকরের কথা বলা হলেও এর সময়সীমা নির্দিষ্ট করে জানানো হয়নি। অর্থাৎ এ বছর হজের সময়ও এই শর্ত প্রযোজ্য হবে কিনা তা জানা যায়নি।

মদিনাতেও একই নিয়ম কার্যকর থাকবে বলেও ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রসঙ্গত, দেশটিতে এ ৩ লাখ ৯৩ হাজার লোক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে, মৃত্যু হয়েছে ৬,৭০০ জনের। দেশটিতে এখন পর্যন্ত ৫০ লাখের বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

চাঁদ দেখা গেছে, পবিত্র ঈদুল আজহা ১০ জুলাই

সৌদি আরবে ঈদুল আজহা ৯ জুলাই

কাল হজ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

হজের খরচ বাড়ল ৫৯ হাজার টাকা

বেসরকারিভাবে হজে খরচ হবে ৪ লাখ ৬৩ হাজার টাকা

খরচ বাড়িয়ে হজ প্যাকেজ ঘোষণা

শূন্যকোটায় হজে যেতে আবেদন ১০ মে’র মধ্যে

শোলাকিয়ায় অনুষ্ঠিত হল ১৯৫তম জামাত

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ