ইসলাম

চাঁদ দেখা যায়নি, সৌদিতে রোজা শুরু মঙ্গলবার

চাঁদ দেখা যায়নি, সৌদিতে রোজা শুরু মঙ্গলবার
চাঁদ দেখা যায়নি, সৌদিতে রোজা শুরু মঙ্গলবার

সৌদিতে পবিত্র মাহে রমজান শুরু হবে মঙ্গলবার (১৩ এপ্রিল) থেকে। দেশটির আকাশে কোথাও শনিবার (১০ এপ্রিল) রমজান মাসের চাঁদ দেখা যায়নি। সে হিসাব অনুসারে সৌদিতে সোমবার (১২ এপ্রিল) শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে। রোববার (১১ এপ্রিল) দেশটির স্থানীয় সংবাদমাধ্যম আরব নিউজের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনটিতে বলা হয়, শনিবার সৌদি আরবের চাঁদ দেখা কমিটির বৈঠক হয়। সেদিন দেশটির কোথাও চাঁদ দেখার কোনো তথ্য তাদের কাছে আসেনি। চাঁদ দেখা গেলে কমিটিকে নাগরিকদের তথ্য জানানোর অনুরোধ করা হয়েছিল।

মূলত করোনা মহামারির মধ্যেই বিশ্বের বিভিন্ন চলছে পবিত্র মাহে রমজানের প্রস্তুতি। রোজার পূর্বেই বিভিন্ন দেশে আরোপ করা হয়েছে কঠোর বিধিনিষেধ। সে কারনে পবিত্র মাস শুরুর আগেই স্বাস্থ্যবিধি মেনে কেনাকাটায় ব্যস্ত মুসলিম সম্প্রদায়।

অন্যদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়। মধ্যপ্রাচ্যের দেশগুলোর পরদিনই বাংলাদেশে রোজা ও ঈদ পালন হয়ে থাকে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

চাঁদ দেখা গেছে, পবিত্র ঈদুল আজহা ১০ জুলাই

সৌদি আরবে ঈদুল আজহা ৯ জুলাই

কাল হজ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

হজের খরচ বাড়ল ৫৯ হাজার টাকা

বেসরকারিভাবে হজে খরচ হবে ৪ লাখ ৬৩ হাজার টাকা

খরচ বাড়িয়ে হজ প্যাকেজ ঘোষণা

শূন্যকোটায় হজে যেতে আবেদন ১০ মে’র মধ্যে

শোলাকিয়ায় অনুষ্ঠিত হল ১৯৫তম জামাত

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ