ইসলাম

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে রোজা শুরু

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে রোজা শুরু
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে রোজা শুরু

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে রোজা শুরুসোমবার রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় মঙ্গলবার (১৩ এপ্রিল) থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রোজা শুরু হয়েছে। সোমবার সন্ধ্যাবেলায় দেশটির সর্বোচ্চ আদালত থেকে এ বিষয়ক ঘোষণা আসে।

রোজা শুরুর ঘোষণার পাশাপাশি সৌদি বাদশাহ সালমান, যুবরাজ মোহাম্মদ বিন সালমান, দেশের নাগরিক ও বিশ্বের মুসলিম সম্প্রদায়ের মানুষকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়েছেন সৌদি আরবের সর্বোচ্চ আদালত। বিশ্বজুড়ে করোনা আবহে এ নিয়ে দ্বিতীয়বারের মতো রমজান পালন করছেন মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমরা।

পবিত্র রমজান মাসের শুরু উপলক্ষে দেশ ও বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সৌদি বাদশাহ সালমান। শুভেচ্ছাবর্তায় তিনি বলেন, ‘বছর ঘুরে আবারও পবিত্র রমজান মাস আমাদের সামনে উপস্থিত হয়েছে। এমন এক সময়ে আমরা এই মাসটি পালন করতে যাচ্ছি, যখন করোনা মহামারিতে বিশ্ব পর্যুদস্ত অবস্থায় আছে।’

‘বৈজ্ঞানিক উপায়ে যদি মহামারি নিয়ন্ত্রণের চেষ্টা না করা হতো, তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিত। আমরা পরম করুণাময়কে এজন্য ধন্যবাদ জানাচ্ছি।’

সৌদি আরবের সরকারী কর্মকর্তারা জানিয়েছেন, রমজান মাসে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে কিছু বিধি-নিষেধ জারি করেছে সরকার। সেই অনুযায়ী, মদিনায় মসজিদে নবী বা নবী মসজিদে নামাজ আদায় করতে হলে অবশ্যই করোনা টিকা নিতে হবে।

পাশাপাশি, এই মাসে যারা মক্কার কাবা শরীফে উমরাহ পালন করতে ইচ্ছুক, তাদের অবশ্যই অনুমতিপত্র সঙ্গে রাখতে হবে। উমরাহর উদ্দেশে কাবায় উপস্থিত কোনো ব্যক্তির কাছে যদি অনুমতিপত্র না থাকে সেক্ষেত্রে তাকে সর্বোচ্চ ১০ হাজার রিয়াল পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে।

এছাড়া জনসমাগমপূর্ণ স্থানে ইফতার, সেহেরির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নিরুৎসাহিত করা হয়েছে ইতি’কাফও। / আরব নিউজ

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

চাঁদ দেখা গেছে, পবিত্র ঈদুল আজহা ১০ জুলাই

সৌদি আরবে ঈদুল আজহা ৯ জুলাই

কাল হজ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

হজের খরচ বাড়ল ৫৯ হাজার টাকা

বেসরকারিভাবে হজে খরচ হবে ৪ লাখ ৬৩ হাজার টাকা

খরচ বাড়িয়ে হজ প্যাকেজ ঘোষণা

শূন্যকোটায় হজে যেতে আবেদন ১০ মে’র মধ্যে

শোলাকিয়ায় অনুষ্ঠিত হল ১৯৫তম জামাত

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ