ইসলাম

চাঁদ দেখা যায়নি, মধ্যপ্রাচ্যে ঈদ বৃহস্পতিবার

চাঁদ দেখা যায়নি, মধ্যপ্রাচ্যে ঈদ বৃহস্পতিবার
চাঁদ দেখা যায়নি, মধ্যপ্রাচ্যে ঈদ বৃহস্পতিবার

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। আগামী বৃহস্পতিবার সেসব দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে।

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ মঙ্গলবার ছিল ২৯তম রোজা। তাই আগামীকাল এসব দেশে ৩০তম রোজা পালিত হবে। অর্থাৎ আগামী বৃহস্পতিবার সেখানে ঈদুল ফিতর উদযাপন করা হবে। খবর গালফ নিউজের।

গত বছরের মতো এবারও করোনাভাইরাস মহামারির মধ্যে সারা বিশ্বে উদযাপন করা হবে ঈদ। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে বিভিন্ন দেশ লকডাউনসহ বিধিনিষেধ জারি করেছে।

এদিকে তুরস্ক, ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়াতে আগামী বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন হবে।

বাংলাদেশে ঈদুল ফিতরের তারিখ নির্ধারণের লক্ষ্যে আগামীকাল বুধবার সন্ধ্যায় বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। বৈঠক শেষে ঈদুল ফিতর উদযাপনের তারিখ জানানো হবে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সন্ধ্যা সোয়া ৭টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।

আজ মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

সভায় সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। আগামীকাল বুধবার চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপন হবে। অন্যথায় পরের দিন শুক্রবার মুসলিম সম্প্রদায় ঈদুল ফিতরের আনন্দে মেতে উঠবে।

ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

টেলিফোন নম্বর- ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭। ফ্যাক্স নম্বর- ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

চাঁদ দেখা গেছে, পবিত্র ঈদুল আজহা ১০ জুলাই

সৌদি আরবে ঈদুল আজহা ৯ জুলাই

কাল হজ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

হজের খরচ বাড়ল ৫৯ হাজার টাকা

বেসরকারিভাবে হজে খরচ হবে ৪ লাখ ৬৩ হাজার টাকা

খরচ বাড়িয়ে হজ প্যাকেজ ঘোষণা

শূন্যকোটায় হজে যেতে আবেদন ১০ মে’র মধ্যে

শোলাকিয়ায় অনুষ্ঠিত হল ১৯৫তম জামাত

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ