ইসলাম

আজ শুরু হচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা

হজ্জ
হজ্জ

করোনা মহামারির মধ্যে সীমিত পরিসরে কঠোর স্বাস্থ্যবিধি মেনে সৌদি আরবে আজ শনিবার শুরু হচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। গত বছরের মতোই এবারও শুধু সৌদি নাগরিক এবং সে দেশে অবস্থানরত বিভিন্ন দেশের মানুষ ইসলামের অন্যতম স্তম্ভ হজ পালনের সুযোগ পাচ্ছেন।

হজ সম্পাদনে এবার মুসল্লিদের ব্যবহার করতে হবে স্মার্ট কার্ড। আজ সন্ধ্যায় মক্কায় পৌঁছাবেন অনুমতি পাওয়া হজযাত্রীরা। রোববার আনুষ্ঠানিকভাবে শুরু হবে হজের মূল কার্যক্রম। আগামী সোমবার হজ বা আরাফার দিন। এ দিন মসজিদে নামিরা থেকে হজের খুতবা দেবেন কাবার মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড. বানদার বালিলাহ। বাংলাসহ ৯টি ভাষায় অনুবাদ করে প্রচার করা হবে এটি। পরদিন অর্থাৎ মঙ্গলবার পশু কোরবানি করবেন হাজিরা।

মহানবী হজরত মুহাম্মদ (সা.) বিদায় হজের সময় আরাফাতের ময়দানে ভাষণ দিয়েছিলেন। সেই রীতি অনুযায়ী প্রতি বছর ৯ জিলহজ আরাফাতের ময়দানে হজের খুতবা দেওয়া হয়। এবার ১৫০ দেশের নাগরিকসহ মোট ৬০ হাজার ধর্মপ্রাণ মুসলমান হজ পালন করবেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

চাঁদ দেখা গেছে, পবিত্র ঈদুল আজহা ১০ জুলাই

সৌদি আরবে ঈদুল আজহা ৯ জুলাই

কাল হজ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

হজের খরচ বাড়ল ৫৯ হাজার টাকা

বেসরকারিভাবে হজে খরচ হবে ৪ লাখ ৬৩ হাজার টাকা

খরচ বাড়িয়ে হজ প্যাকেজ ঘোষণা

শূন্যকোটায় হজে যেতে আবেদন ১০ মে’র মধ্যে

শোলাকিয়ায় অনুষ্ঠিত হল ১৯৫তম জামাত

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ