ইসলাম

এক মাস স্থগিত থাকার পর ওমরাহ পালনের সুযোগ পাচ্ছেন বিদেশিরা

ওমরাহ
ওমরাহ

পবিত্র হজ উপলক্ষে এক মাস স্থগিত থাকার পর আবারও ওমরাহ পালনের সুযোগ পাচ্ছেন বিদেশিরা। ১০ আগস্ট থেকে আবেদন গ্রহণ করবে সৌদি আরব। সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায় এ তথ্য।

সৌদি নাগরিক ও দেশটিতে বসবাসরত বিদেশিদের জন্য রোববার (২৫ জুলাই) চালু হয় আবেদনের কার্যক্রম। ওমরাহ শুরুর লক্ষ্যে মক্কা ও মদিনায় সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে সৌদি প্রশাসন। করোনা মহামারির কারণে আগের মতোই চালু থাকবে বিধিনিষেধ। নির্দিষ্ট কিছু স্থানেই ধর্মীয় বিধিবিধান পালনের সুযোগ পাবেন মুসল্লিরা। থাকছে করোনা টিকাগ্রহণের বাধ্যবাধকতা।

ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়াসহ ৯টি দেশের মুসল্লিদের সৌদি প্রবেশের আগে অন্য কোনো দেশে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। ১৭ জুলাই হজ্ব আয়োজনের প্রস্তুতি হিসেবে চলতি মাসের শুরু থেকে বন্ধ রাখা হয় ওমরাহ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

চাঁদ দেখা গেছে, পবিত্র ঈদুল আজহা ১০ জুলাই

সৌদি আরবে ঈদুল আজহা ৯ জুলাই

কাল হজ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

হজের খরচ বাড়ল ৫৯ হাজার টাকা

বেসরকারিভাবে হজে খরচ হবে ৪ লাখ ৬৩ হাজার টাকা

খরচ বাড়িয়ে হজ প্যাকেজ ঘোষণা

শূন্যকোটায় হজে যেতে আবেদন ১০ মে’র মধ্যে

শোলাকিয়ায় অনুষ্ঠিত হল ১৯৫তম জামাত

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ