ইসলাম

আজ থেকে ওমরাহর আবেদন শুরু

ওমরাহ
ওমরাহ

করোনার দুই ডোজ টিকা গ্রহণকারী বিদেশিরা আজ সোমবার নতুন হিজরি বর্ষের ১ মহরম থেকে পবিত্র ওমরাহ পালনের জন্য ভিসার আবেদন করতে পারবেন। এ আবেদনের মধ্যে দিয়ে ওমরাহ পালনের জন্য বিদেশিরা সৌদি আরব প্রবেশ করতে পারবেন।

সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যম সৌদি প্রেস এজেন্সি, আলজাজিরা ও সৌদি গেজেটের খবরে বলা হয়, সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয় জানিয়েছে, ৯ আগস্ট থেকে ওমরায় তারা ধাপে ধাপে বিদেশ থেকে আসা যাত্রীদের অনুমতির সংখ্যা বাড়াবে। বর্তমান ৬০ হাজার থেকে ধাপে ধাপে এই সংখ্যা ২০ লাখ পর্যন্ত বাড়ানো হবে।

হারামাইন ওয়েবসাইটে বলা হয়েছে, প্রতিদিন ৬০ হাজার এবং প্রতি মাসে ২ লাখ মানুষ ওমরাহ করতে পারবেন। ১৮ বছরের নিচে কেউ ওমরাহ করতে পারবেন না।

ওমরার আবেদনের জন্য বিদেশিদের অবশ্যই সৌদি আরবে অনুমোদিত করোনা ভাইরাস সংক্রমণরোধী টিকা গ্রহণের সার্টিফিকেট প্রদর্শন করতে হবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

চাঁদ দেখা গেছে, পবিত্র ঈদুল আজহা ১০ জুলাই

সৌদি আরবে ঈদুল আজহা ৯ জুলাই

কাল হজ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

হজের খরচ বাড়ল ৫৯ হাজার টাকা

বেসরকারিভাবে হজে খরচ হবে ৪ লাখ ৬৩ হাজার টাকা

খরচ বাড়িয়ে হজ প্যাকেজ ঘোষণা

শূন্যকোটায় হজে যেতে আবেদন ১০ মে’র মধ্যে

শোলাকিয়ায় অনুষ্ঠিত হল ১৯৫তম জামাত

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ