ইসলাম

দৈনিক ৭০ হাজার মানুষ ওমরাহ্ করতে পারবেন

ওমরাহ
ওমরাহ

দৈনিক ৭০ হাজার মানুষ আদায় করতে পারবেন ওমরাহ্। বৃহস্পতিবার দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ (SPA)।

বলা হয়, করোনার দুই ডোজ টিকা গ্রহণকারীরাই শুধু আবেদন করতে পারবেন। এরজন্য- সুর্নিদ্দিষ্ট অ্যাপস কার্যকর করেছে সৌদি কর্তৃপক্ষ। সংখ্যা বৃদ্ধির কারণে, প্রতি মাসে ২১ লাখ মানুষ পাবেন ওমরাহ্ আদায়ের সুযোগ। করোনা মহামারির জন্য, প্রথমে শুধু সৌদি আরবে বসবাসকারীরা করতে পারতেন ওমরাহ্, সে সংখ্যাটিও ছিলো দৈনিক ৬০ হাজার।

গেলো ১৫ আগস্ট থেকে বিদেশিরাও ওমরাহ পালনের সুযোগ পান। অবশ্য সুযোগ-সুবিধা বৃদ্ধি করলেও স্বাস্থ্য সচেতনতা ও করোনাবিধির প্রতি গুরুত্বারোপ করছে সৌদি আরব।

মহামারির কারণে ‘রেড লিস্টেড’ দেশগুলোর বাসিন্দাদের জন্য রাখা হয়েছে বাড়তি সর্তকতা। তারা ওমরাহ্ করতে চাইলে, অবশ্যই মানতে হবে প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

চাঁদ দেখা গেছে, পবিত্র ঈদুল আজহা ১০ জুলাই

সৌদি আরবে ঈদুল আজহা ৯ জুলাই

কাল হজ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

হজের খরচ বাড়ল ৫৯ হাজার টাকা

বেসরকারিভাবে হজে খরচ হবে ৪ লাখ ৬৩ হাজার টাকা

খরচ বাড়িয়ে হজ প্যাকেজ ঘোষণা

শূন্যকোটায় হজে যেতে আবেদন ১০ মে’র মধ্যে

শোলাকিয়ায় অনুষ্ঠিত হল ১৯৫তম জামাত

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ