ইসলাম

কোরিয়ান ভাষায় প্রথম কোরআন অনুবাদ করলেন ড. হামিদ

ড. হামিদ চৈ ইয়াং কিল, ইসলামিক গবেষক, দক্ষিণ কোরিয়া
ড. হামিদ চৈ ইয়াং কিল, ইসলামিক গবেষক, দক্ষিণ কোরিয়া

প্রথমবারের মতো কোরিয়ান ভাষায় পবিত্র কোরআনের অনুবাদ করেছেন দক্ষিণ কোরিয়ার ইসলামিক গবেষক ড. হামিদ চৈ ইয়াং কিল। ‘ইসলামিক কল ইন কোরিয়া’ নামে খ্যাত ড. হামিদ সাত বছর গবেষণা চালিয়ে কোরিয়ান ভাষায় পবিত্র কোরআনের প্রথম অনুবাদ করেন।

১২০০ বছর আগে কোরিয়ানরা প্রথমবারের মত ইসলামের সংস্পর্শে এলেও এর আগে কোরিয়ান ভাষায় পবিত্র কোরআনের কোনো অনুবাদ গ্রন্থ ছিল না।

ড. হামিদ চৈ ১৯৭৫ সালে কোরিয়ার হানকুক বিশ্ববিদ্যালয় থেকে আরবি ভাষা ও সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি ইসলামিক ইউনিভার্সিটি অব মদিনা থেকে ফান্ডামেন্টালস অফ রিলিজিয়ন অ্যান্ড দাওয়াহ বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

পেশাগত জীবনে ড. হামিদ চৈ একজন শিক্ষক, তিনি মিয়নজি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। তার জীবনের সবচেয়ে বড় সাফল্য হলো কোরিয়ান ভাষায় পবিত্র কোরআনের অনুবাদ করা। এটিই এখন পর্যন্ত কোরিয়ান ভাষায় কোরআনের প্রথম অনুবাদ।

ইসলামের সঙ্গে কোরিয়ার প্রথম সাক্ষাৎ ছিল বাণিজ্যিক। খ্রিষ্ট্রীয় নবম শতকে আরব ও পার্সিয়ান মুসলিম ব্যবসায়ীদের কেউ কেউ কোরিয়া যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারাই সে সময় কোরিয়ান উপদ্বীপের শিলা রাজ্যে মুসলিমদের স্থায়ী আবাস গড়ে তোলেন। তখন থেকে খ্রিষ্ট্রীয় ১৬ শতক পর্যন্ত কোরীয় উপদ্বীপে বিভিন্ন অঞ্চলের সঙ্গে মুসলিম ব্যবসায়ীদের যোগাযোগ, সখ্যতা ও বিভিন্ন স্থানে মসজিদ নির্মাণ করা হয়। এমনকি প্রশাসনিক পদেও মুসলিমরা দায়িত্ব পালন শুরু করেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

চাঁদ দেখা গেছে, পবিত্র ঈদুল আজহা ১০ জুলাই

সৌদি আরবে ঈদুল আজহা ৯ জুলাই

কাল হজ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

হজের খরচ বাড়ল ৫৯ হাজার টাকা

বেসরকারিভাবে হজে খরচ হবে ৪ লাখ ৬৩ হাজার টাকা

খরচ বাড়িয়ে হজ প্যাকেজ ঘোষণা

শূন্যকোটায় হজে যেতে আবেদন ১০ মে’র মধ্যে

শোলাকিয়ায় অনুষ্ঠিত হল ১৯৫তম জামাত

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ