ইসলাম

শবে মেরাজ ২৮ ফেব্রুয়ারি

শবে মেরাজ
শবে মেরাজ

‌দেশের আকা‌শে আজ পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। পবিত্র রজব মাস গণনা বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) থেকে শুরু হ‌বে। এই হিসা‌বে ২৮ ফেব্রুয়ারি পবিত্র শবে মেরাজ পালিত হবে।

বুধবার (২ ফেব্রুয়ারি) বাদ মাগ‌রিব বায়তুল মোকারর‌মে ইসলা‌মিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা ক‌মি‌টির সভা হয়। সভা শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুনিম হাসান।

১৪৪৩ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়গুলো, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করা হয়।

সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মো. মুশফিকুর রহমান (অতিরিক্ত সচিব), প্রধান তথ্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. শাহেনুর মিয়া, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. কাউসার আহমদ, মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম ভূঁইয়া, ওয়াকফ প্রশাসকের কার্যালয়ের উপ-প্রশাসক (ভারপ্রাপ্ত) মো. রায়হান কাওছার, সহকারি কমিশনার মো. আ. হালিম, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের পিএসও আবু মোহাম্মদ, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক মো. জহিরুল ইসলাম মিয়া, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান, সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার অধ্যক্ষ মো. আলমগীর রহমান, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, চকবাজার শাহী জামে মসজিদের খতিব মুফতি শেখ নাঈম রেজওয়ান, লালবাগ শাহী জামে মসজিদের খতিব মুফতী মুহাম্মদ নিয়ামতুল্লাহসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

চাঁদ দেখা গেছে, পবিত্র ঈদুল আজহা ১০ জুলাই

সৌদি আরবে ঈদুল আজহা ৯ জুলাই

কাল হজ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

হজের খরচ বাড়ল ৫৯ হাজার টাকা

বেসরকারিভাবে হজে খরচ হবে ৪ লাখ ৬৩ হাজার টাকা

খরচ বাড়িয়ে হজ প্যাকেজ ঘোষণা

শূন্যকোটায় হজে যেতে আবেদন ১০ মে’র মধ্যে

শোলাকিয়ায় অনুষ্ঠিত হল ১৯৫তম জামাত

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ