ইসলাম

সৌদি যেতে আর করোনার পিসিআর টেস্ট লাগবে না

সৌদি আরব
সৌদি আরব

সৌদি আরবে যেতে আর করোনাভাইরাসের পলিমারেজ চেইন রি–অ্যাকশন (পিসিআর) পরীক্ষার সনদ দেখাতে হবে না। দরকার হবে না কোয়ারেন্টিনে থাকার। তবে লাগবে স্বাস্থ্য বীমা।

আজ রোববার (৬ মার্চ) এসব তথ্য জানিয়েছে রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম সৌদি গেজেট।

তাতে বলা হয়, গতকাল শনিবার সামাজিক দূরত্ব অনুসরণ, মাস্ক পরিধানসহ সব ধরনের করোনা বিধিনিষেধ তুলে নিয়েছে সৌদি আরব। তবে, প্রধান দুই পবিত্র মসজিদসহ ও রাষ্ট্রের সমস্ত উপাসনালয়ে এ নিয়ম জারি থাকবে। খোলা স্থানে না পরলেও চলবে, তবে অফিস-আদালতসহ অভ্যন্তরীণ কর্মসংস্থানগুলোতে মাস্ক পরা আবশ্যক। সৌদি স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জারিকৃত এ সিদ্ধান্ত গতকাল থেকে কার্যকর করার কথা বলা হয়েছে।

সৌদি গেজেট আরো জানায়, স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে নতুন সিদ্ধান্তে বিভিন্ন দেশ থেকে সৌদি আরবে আসতে এখন থেকে করোনার পিসিআর পরীক্ষার সনদ দেখাতে হবে না। বাদ দেয়া হয়েছে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকার বাধ্যবাধকতাও। তবে, একটি স্বাস্থ্যবীমার ব্যাপারে উল্লেখ করেছে মন্ত্রণালয়। এর আওতায় কেউ করোনাভাইরাসে আক্রান্ত হলে তার প্রয়োজনীয় চিকিৎসার ব্যয়ভার বহনে স্বাস্থ্যবীমাটি প্রয়োজন হবে।

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের বিস্তার ঠেকাতে চলতি বছর মধ্য জানুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, বতসোয়ানা, জিম্বাবুয়ে, লেসোথো, এসওয়াতিনি, মোজাম্বিক, মালাউই, মরিশাস, জাম্বিয়া, মাদাগাস্কার, অ্যাঙ্গোলা, সিসিলিস, ইউনাইটেড রিপাবলিক অব কমোরোস, নাইজেরিয়া, ইথিওপিয়া, আফগানিস্তান থেকে সরাসরি ফ্লাইট বন্ধ করে দেয় সৌদি সরকার। সেটিও তুলে নেয়া হয়েছে। যাত্রীরা এখন সরাসরি ফ্লাইটে সৌদি আরবে যেতে পারবেন।

এ ছাড়া, টিকাদানের জাতীয় পরিকল্পনার বাস্তবায়ন অব্যাহত রাখার গুরুত্বের উপর জোর দিয়েছে সরকার। এর মধ্যে রয়েছে বুস্টার ডোজ প্রদানসহ বিভিন্ন কার্যক্রম। গণপরিবহনের জন্য তাওয়াক্কলনা অ্যাপের মাধ্যমে স্বাস্থ্যের অবস্থা যাচাই করার পদ্ধতি চালু করা হচ্ছে।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

চাঁদ দেখা গেছে, পবিত্র ঈদুল আজহা ১০ জুলাই

সৌদি আরবে ঈদুল আজহা ৯ জুলাই

কাল হজ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

হজের খরচ বাড়ল ৫৯ হাজার টাকা

বেসরকারিভাবে হজে খরচ হবে ৪ লাখ ৬৩ হাজার টাকা

খরচ বাড়িয়ে হজ প্যাকেজ ঘোষণা

শূন্যকোটায় হজে যেতে আবেদন ১০ মে’র মধ্যে

শোলাকিয়ায় অনুষ্ঠিত হল ১৯৫তম জামাত

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ