ইসলাম

পবিত্র শবে বরাত পালিত

মসজিদে ইবাদতরত মুসল্লি
মসজিদে ইবাদতরত মুসল্লি

সারা দেশে মুসলিমগণ ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে পবিত্র শবে বরাত পালন করেছেন। শুক্রবার (১৮ মার্চ) এশার নামাজের পর থেকেই জাতীয় মসজিদ বাইতুল মোকাররমসহ দেশের বিভিন্ন মসজিদে মুসল্লিরা রাত জেগে নামাজ, মিলাদ মাহফিল ও দোয়ায় অংশ নেন। গুনাহ মাফ আর রহমতের আশায় আল্লাহর দরবারে প্রার্থনা করেন। মুসল্লিরা জানান, শবে বরাতের রাতে পাপ থেকে মুক্তির পাশাপাশি দেশ ও জাতির বৃহত্তর কল্যাণ চেয়েছেন তারা।

বরকতময় রজনী শবে বরাতে দূর দুরান্ত থেকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে গিয়েছিলেন অনেকেই। করোনার কারণে গত দুই বছর নানা বিধিনিষেধের কারণে মসজিদে জনসমাগম হয়নি। তাই এবার মসজিদে এসে আল্লাহর কাছে রহমত, মাগফেরাত ও নাজাত চেয়েছেন মুসল্লিরা।

মসজিদ থেকে বেরিয়ে, বিভিন্ন করবস্থানে গিয়ে দোয়া ও মোনাজাত করতে দেখা গেছে অনেক মুসল্লিকে। বিশ্বাস, এ রাতে বান্দার দোয়া দ্রুত কবুল করেন আল্লাহ। এর বাইরে পবিত্র শবে বরাত উপলক্ষে গরিব-দুঃখীদের মাঝে খাবার বিতরণ ও দান-খয়রাত করেছেন অনেক ধর্মপ্রাণ মানুষ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

চাঁদ দেখা গেছে, পবিত্র ঈদুল আজহা ১০ জুলাই

সৌদি আরবে ঈদুল আজহা ৯ জুলাই

কাল হজ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

হজের খরচ বাড়ল ৫৯ হাজার টাকা

বেসরকারিভাবে হজে খরচ হবে ৪ লাখ ৬৩ হাজার টাকা

খরচ বাড়িয়ে হজ প্যাকেজ ঘোষণা

শূন্যকোটায় হজে যেতে আবেদন ১০ মে’র মধ্যে

শোলাকিয়ায় অনুষ্ঠিত হল ১৯৫তম জামাত

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ