ইসলাম

শর্ত মেনে পুরুষ অভিভাবক ছাড়াই ওমরাহ করতে পারবেন নারীরা

শর্ত মনে পুরুষ অভিভাবক ছাড়াই ওমরাহ পালন করতে পারবেন নারীরা
শর্ত মনে পুরুষ অভিভাবক ছাড়াই ওমরাহ পালন করতে পারবেন নারীরা

১৮ থেকে ৬৫ বছর বয়সী নারীদের কোনও পুরুষ অভিভাবক বা মাহরাম ছাড়াই ওমরাহ পালন না করতে পারা বিধি-নিষেধ শিথিল করেছে সৌদী আরব। দলের অংশ হিসেবে ওমরাহ পালন করলেই কেবল এই সুবিধা পাওয়া যাবে - এমন একটা শর্ত তাদেরকে মানতে হবে।

এছাড়া নতুন সিদ্ধান্ত অনুযায়ী ওমরাহ বা হজ যাত্রার জন্য আবেদন করা নারীদের আংশিকভাবে টিকা নেওয়া থাকতে হবে। অর্থাৎ কমপক্ষে ১ ডোজ টিকা নিতে হবে তাদের। পাশাপাশি তাদের কোনো ধরনের অসুস্থতা থাকা যাবে না। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এমন তথ্য জানিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আরব আমিরাত ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজ।

দেশটির এই মন্ত্রণালয় বলেছে, সৌদি আরবে বসবাসরত এবং সৌদি নাগরিক, যারা গত ৫ বছরে হজ করেননি তারা চলতি বছরে হজের জন্য নিবন্ধন করতে পারবেন।

গত বছর সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে সব বয়সী নারীদের ‌‌‘মাহরাম’ ছাড়াই হজ পালনের অনুমতি দেয়। তবে নারীদের অবশ্যই একটি দলের অংশ হতে হবে বলে শর্ত জুড়ে দেওয়া হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

চাঁদ দেখা গেছে, পবিত্র ঈদুল আজহা ১০ জুলাই

সৌদি আরবে ঈদুল আজহা ৯ জুলাই

কাল হজ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

হজের খরচ বাড়ল ৫৯ হাজার টাকা

বেসরকারিভাবে হজে খরচ হবে ৪ লাখ ৬৩ হাজার টাকা

খরচ বাড়িয়ে হজ প্যাকেজ ঘোষণা

শূন্যকোটায় হজে যেতে আবেদন ১০ মে’র মধ্যে

শোলাকিয়ায় অনুষ্ঠিত হল ১৯৫তম জামাত

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ