ইসলাম

দেশের সব মসজিদে এক নিয়মে খতম তারাবীহ্ পড়ার আহ্বান

বায়তুল মোকাররমে তারাবীহ নামাজের দৃশ্য
বায়তুল মোকাররমে তারাবীহ নামাজের দৃশ্য

পবিত্র রমজান মাসে খতম তারাবীহ্ পড়ার সময় সারা দেশের সকল মসজিদে একই পদ্ধতি অনুসরণ করার জন্য আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)। ইফার সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ইফা বলছে, পবিত্র রমজান মাসে দেশের প্রায় সকল মসজিদে খতম তারাবীহ্ নামাজে পবিত্র কোরআনের নির্দিষ্ট পরিমাণ পারা তিলাওয়াত করার রেওয়াজ চালু আছে। তবে কোনো কোনো মসজিদে এর ভিন্নতা পরিলক্ষিত হয়। এতে করে জীবিকার প্রয়োজনে বিভিন্ন স্থানে যাতায়াতকারী মুসল্লিদের মধ্যে কোরআন খতমের ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব হয় না। এই অবস্থায় ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে একটি অতৃপ্তি ও মানসিক চাপ অনুভূত হয়। কোরআন খতমের পূর্ণ সওয়াব থেকেও তারা বঞ্চিত হন।

এ পরিস্থিতি নিরসনকল্পে রমজানের প্রথম ৬ দিনে দেড় পারা করে ৯ পারা এবং বাকি ২১ দিনে ১ পারা করে ২১ পারা তিলাওয়াত করলে ২৭ রমজান রাতে অর্থাৎ পবিত্র শবে কদরে পবিত্র কোরআন খতম করা সম্ভব।

এমতাবস্থায় দেশের সকল মসজিদে খতম তারাবীহ্ নামাজে প্রথম ৬ দিনে দেড় পারা করে ও পরবর্তী ২১ দিনে এক পারা করে তিলাওয়াতের মাধ্যমে পবিত্র শবে কদরে কোরআন খতমের জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সারা দেশের সকল মসজিদের সম্মানিত খতিব, ইমাম, মসজিদ কমিটি, মুসল্লি এবং সংশ্লিষ্ট সকলের নিকট বিনীত অনুরোধ জানানো হচ্ছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

চাঁদ দেখা গেছে, পবিত্র ঈদুল আজহা ১০ জুলাই

সৌদি আরবে ঈদুল আজহা ৯ জুলাই

কাল হজ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

হজের খরচ বাড়ল ৫৯ হাজার টাকা

বেসরকারিভাবে হজে খরচ হবে ৪ লাখ ৬৩ হাজার টাকা

খরচ বাড়িয়ে হজ প্যাকেজ ঘোষণা

শূন্যকোটায় হজে যেতে আবেদন ১০ মে’র মধ্যে

শোলাকিয়ায় অনুষ্ঠিত হল ১৯৫তম জামাত

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ