ইসলাম

১০ লাখ মানুষকে হজ পালনের অনুমতি

হজ। ছবি: ইন্টারনেট।
হজ। ছবি: ইন্টারনেট।

এ বছর সৌদি আরবসহ সারা পৃথিবী থেকে মোট ১০ লাখ মানুষ হজ করতে পারবে। শর্ত থাকবে সম্পূর্ণ ডোজ টিকা নেওয়া ও ৬৫ বছরের কম বয়সী হতে হবে। আজ শনিবার (৯ এপ্রিল) সৌদি কর্তৃপক্ষ এই তথ্য জানায়।

গত বছর করোনাভাইরাসের সংক্রমণ বেশি থাকায় শুধু সৌদিতে থাকা কয়েক হাজার মানুষ হজ করতে পেরেছিলেন।

সৌদি আরবের হজ মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসএপি জানায়, সম্পূর্ণ ডোজ টিকা নেওয়া ৬৫ বছরের কম বয়সী ব্যক্তিরা হজ করার সুযোগ পাবেন। হজ করতে আসা বিদেশিদের পিসিআর টেস্টের মাধ্যমে করোনার নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে। পাশাপাশি অতিরিক্ত স্বাস্থ্যসতর্কতা থাকতে হবে।

হজ হলো ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি। এবার চলতি বছরের জুলাই মাসে হজ অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।

করোনাভাইরাস সংক্রমণের আগে প্রতিবছর প্রায় ২৫ লাখ মানুষ সৌদিতে হজ পালনের জন্য যেতেন।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

চাঁদ দেখা গেছে, পবিত্র ঈদুল আজহা ১০ জুলাই

সৌদি আরবে ঈদুল আজহা ৯ জুলাই

কাল হজ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

হজের খরচ বাড়ল ৫৯ হাজার টাকা

বেসরকারিভাবে হজে খরচ হবে ৪ লাখ ৬৩ হাজার টাকা

খরচ বাড়িয়ে হজ প্যাকেজ ঘোষণা

শূন্যকোটায় হজে যেতে আবেদন ১০ মে’র মধ্যে

শোলাকিয়ায় অনুষ্ঠিত হল ১৯৫তম জামাত

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ