ইসলাম

‘৬৫ বছর বয়সীরা এবার হজ কর‌তে পার‌বেন না’

হজ। ছবি: ইন্টারনেট।
হজ। ছবি: ইন্টারনেট।

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, ৬৫ বছরের বেশি বয়সী কেউ এবার হজে যেতে পারবেন না। আগে নিবন্ধিত করা থাকলেও তারা হজ করতে পারবেন না।

সোমবার (২৫ এপ্রিল) সকা‌লে সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘ইসলামিক অর্থ ব্যবস্থাপনায় ডিজিটাল লেনদেন’ শীর্ষক অনুষ্ঠা‌নে সাংবাদিকদের তি‌নি এ কথা ব‌লেন।

যারা আগে নিবন্ধন করেছেন কিন্তু বয়স ৬৫ বছরের বেশি তারা হজে যেতে পারবেন কিনা- জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, সৌ‌দি সরকা‌রের ঘোষণা অনুযায়ী তারা হ‌জে যেতে পারবেন না।

তিনি বলেন, গত দুটি বছর পবিত্র হজ পালন করা সম্ভব হয়নি। আল্লাহর অশেষ রহমতে এ বছর আমরা হজ করতে যাচ্ছি। সৌদি আরবের সঙ্গে যে দ্বিপাক্ষিক চুক্তি সেটাও হয়ে যাবে।

অন্যান্য বছর হজের প্রক্রিয়া শেষ করতে ৪ থেকে ৬ মাস সময় পাওয়া যায় উল্লেখ করে তিনি বলেন, এবার সময় মাত্র ৩৪ দিন। আমরা শুক্র ও শনিবার অফিস খোলা রেখে কাজ করছি।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ২০১৯ সালের ২৬ মার্চ প্রধানমন্ত্রী নগদের উদ্বোধন করার সময় থেকেই নগদ অ্যাকাউন্টের মাধ্যমে সুদবিহীন লেনদেনের সুবিধা দিয়ে আসছে। যা দেশের ধর্মপ্রাণ মুসলমানদের জন্য ইসলামিক জীবন-বিধান মেনে ডিজিটাল লেনদেন করতে সহায়তা করছে। সুদবিহীন লেনদেন ছাড়াও গ্রাহকরা বিভিন্ন ইসলামিক ইস্যুরেন্সের প্রিমিয়াম প্রদান, বিভিন্ন ইসলামিক প্রতিষ্ঠানে সহজে দান করা, হজ ও ওমরাহ সংক্রান্ত সব পেমেন্টসহ অন্যান্য সুবিধা খুব সহজে উপভোগ করতে পারবেন।

তিনি আরও বলেন, নগদ ইসলামিক অ্যাপ থেকে যাকাত ক্যালকুলেটরের মাধ্যমে যাকাতের হিসাব খুব সহজে করা যায়। এতে আরও আছে সম্পূর্ণ কোরআন শোনার ব্যবস্থা, নামাজের সময়সূচি ও বিভিন্ন হাদিস ও দোয়ার সংকলন।

অনুষ্ঠা‌নে বিএসআরএফএর সভাপতি তপন বিশ্বাস, সাধারণ সম্পাদক মাহফুজুল হক, নগদ এর নির্বাহী পরিচালক মোহাম্মদ আমিনুল হক, শরিয়া সুপারভাইজারি কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. এইচএম শহিদুল ইসলাম বারাকাতী, ইসলামিক ফাউন্ডেশন এর ইমাম প্রশিক্ষণ একাডেমির পরিচালক মো. আনিসুজ্জামান সিকদার উপস্থিত ছিলেন।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

চাঁদ দেখা গেছে, পবিত্র ঈদুল আজহা ১০ জুলাই

সৌদি আরবে ঈদুল আজহা ৯ জুলাই

কাল হজ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

হজের খরচ বাড়ল ৫৯ হাজার টাকা

বেসরকারিভাবে হজে খরচ হবে ৪ লাখ ৬৩ হাজার টাকা

খরচ বাড়িয়ে হজ প্যাকেজ ঘোষণা

শূন্যকোটায় হজে যেতে আবেদন ১০ মে’র মধ্যে

শোলাকিয়ায় অনুষ্ঠিত হল ১৯৫তম জামাত

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ