ইসলাম

অস্ট্রেলিয়ায় দুদিন ঈদ!

অস্ট্রেলিয়া দুই দিন হবে ঈদ। ছবি: সংগৃহীত।
অস্ট্রেলিয়া দুই দিন হবে ঈদ। ছবি: সংগৃহীত।

এ বছরও অস্ট্রেলিয়ায় দুই দিন ঈদ পালিত হবে। চাঁদ দেখা আর পঞ্জিকা অনুসরণ করায় এই সমস্যা দেখা দিয়েছে সেখানে।দেশের তুলনায় অস্ট্রেলিয়ায় ঈদ কিছুটা মলিন হলেও আগ্রহের কমতি নেই বাংলাদেশি প্রবাসী মুসলিমদের মধ্যে। এখানে সংশয় আছে ঈদ উদযাপনের দিনক্ষণ নিয়ে। প্রতি বছরই দু-ভাগে ভাগ হয়ে যান এখানকার মুসলিমরা। কেননা এখানে ঈদ পালিত হয় দুটি পৃথক দিনে। চাঁদ দেখার রীতি ও পঞ্জিকার হিসাব এ দুইয়ের মধ্যে গড়মিল থাকায় এ পার্থক্য দেখা যায় দেশটিতে।

২ মে (সোমবার) ও ৩ মে (মঙ্গলবার) এ দুদিন অস্ট্রেলিয়ায় ঈদুল ফিতর পালিত হবে। সোমবার ঈদ পালনের সিদ্ধান্ত হয়েছে পঞ্জিকার সাহায্য নিয়ে, যা অস্ট্রেলিয়ায় ফতোয়া কাউন্সিল থেকে অফিসিয়ালি নোটিশের মাধ্যমে জানানো হয়েছে। বাংলাদেশিদের কিছু অংশ এ দিনে ঈদ করছেন। ফতোয়া কাউন্সিলকে নেতৃত্ব দিচ্ছেন গ্র্যান্ড মুফতি ইব্রাহিম আবু মুহাম্মদ।

অন্যদিকে, পরদিন মঙ্গলবার ঈদ পালন করবেন চাঁদ দেখায় বিশ্বাসীরা। মুন সাইটিং অস্ট্রেলিয়া রোববার অস্ট্রেলিয়ার প্রতিটি রাজ্য থেকে সর্বশেষ তথ্য নিয়ে এ সিদ্ধান্তে উপনীত হন। সংগঠনটির কো-অর্ডিনেটর সাব্বির আহমেদ জানান, কোথাও চাঁদ যায়নি, তাই এ বছর ত্রিশটি রোজা রাখতে হবে। বাংলাদেশি কমিউনিটির বাকি অংশ ও দক্ষিণ এশিয়া থেকে আসা মুসলিমদের বড় একটি অংশ চাঁদ দেখে ঈদ পালন করে।

তবে ঈদ নিয়ে বিভক্তির কারণে বিভ্রান্ত হচ্ছেন কেউ কেউ। কোন দিন ঠিক ঈদ পালন করবেন এ নিয়ে আছে সংশয়। আক্ষেপের সুরে ধর্মপ্রাণ এক মুসলিম জানান, অস্ট্রেলিয়ায় মুসলিম কমিউনিটি ঐক্যবদ্ধ হলে ইসলামের সৌন্দর্য আরও বেশি ছড়িয়ে পড়ত, সামগ্রিকভাবে আদায় করা যেত ঈদের সরকারি ছুটি।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

চাঁদ দেখা গেছে, পবিত্র ঈদুল আজহা ১০ জুলাই

সৌদি আরবে ঈদুল আজহা ৯ জুলাই

কাল হজ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

হজের খরচ বাড়ল ৫৯ হাজার টাকা

বেসরকারিভাবে হজে খরচ হবে ৪ লাখ ৬৩ হাজার টাকা

খরচ বাড়িয়ে হজ প্যাকেজ ঘোষণা

শূন্যকোটায় হজে যেতে আবেদন ১০ মে’র মধ্যে

শোলাকিয়ায় অনুষ্ঠিত হল ১৯৫তম জামাত

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ