লাইফস্টাইল

পর্যাপ্ত লোকবলের অভাবে নষ্ট হচ্ছে এসএম সুলতানের চিত্রকর্ম

এসএম সুলতান
এসএম সুলতান

পর্যাপ্ত লোকবলের অভাবে নষ্ট হতে চলেছে গুণী শিল্পী এসএম সুলতানের গড়া সংগ্রহশালার দুর্লভ সব চিত্রকর্ম। সংগ্রহশালায় নিয়োগ দেয়া হয় ১১ জন কর্মকর্তা-কর্মচারীকে। তবে নিয়মিত বেতনভাতা না পেয়ে তাদের অনেকেই কাজ ছেড়ে যাচ্ছেন। ফলে অনেকটা অযত্ন-অবহেলায় পড়ে আছে বরেণ্য এ শিল্পীর আঁকা ছবিগুলো।

এস এম সুলতান! যার রং তুলি আর ক্যানভাসের উপজীব্য মাটি আর মানুষ। এঁকেছেন জল-জেলে-নৌকা, পাট কাটা, ধান ভানা, চর দখল ও মাছ ধরার মতো গ্রাম বাংলার অসংখ্য ছবি। তিনিই একমাত্র বাঙালি চিত্রকর যার আঁকা ছবি পাবলো পিকাসো, ডুফি, সালভেদর দালির ছবির সঙ্গে লন্ডনে প্রদর্শিত হয়েছে।

হতদরিদ্র পরিবারে ১৯২৪ সালের এ দিনে জন্ম এস এম সুলতানের। ব্যক্তিজীবনে ছিলেন ভবঘুরে আনমোনা প্রকৃতির। প্রাতিষ্ঠানিক শিক্ষায় বেশি এগোতে পারেননি। তবে, আঁকাআঁকির ঝোঁক সেই ছোট বেলাতেই। জীবন কাটিয়ে দিয়েছেন ছবি আঁকাতেই। পেয়েছেন একুশে ও স্বাধীনতা পদক। ভূষিত হয়েছেন দেশি-বিদেশি সম্মাননায়।

১৯৯৪ সালের ১০ অক্টোবর তার মৃত্যুর পর নড়াইলবাসীর দাবিতে সংস্কৃতি মন্ত্রণালয় ২০০৩ সালে নড়াইল শহরের মাছিমদিয়া এলাকায় সুলতানের বসতবাড়ির কাছে ২ একর ৫৭ শতক জমিতে শিশুস্বর্গের আদলে এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালা নির্মাণ করে। এসব স্মৃতি রক্ষণা-বেক্ষণের জন্য সংগ্রহশালায় ১১ কর্মকর্তা-কর্মচারীও নিয়োগ দেয়া হয়। তবে নিয়মিত বেতনভাতা না পেয়ে কাজ ছেড়ে যাচ্ছেন অনেকেই। ফলে অনেকটা অবহেলা আর অযত্নে থাকছে তার আঁকা ছবিগুলো।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শিশুদের স্মৃতিশক্তি বাড়বে যেসব খাবারে

সকালে দেরিতে নাশতা, বাড়তে পারে ডায়াবেটিস

শিশু নির্যাতন প্রতিরোধে ‘গুড প্যারেন্টিং’ জোরদারের তাগিদ

যেসব সবজি রক্তে ইউরিক অ্যাসিড বাড়ায়

যে সব ভুলে গোসলের সময় হতে পারে হার্ট অ্যাটাক

যা করবেন শিশুর ডেঙ্গু জ্বরের লক্ষণ দেখলে

রোজ যতটা হাঁটলে ঝুঁকি কমবে হার্ট অ্যাটাকের

কর্মীদের মনোবল কমিয়ে দেয় বসের যে কথাগুলো

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ