বাংলাদেশের প্রথম সংবিধান মুদ্রণকারী যন্ত্রটি সংরক্ষণের জন্য শিগগিরই জাতীয় জাদুঘরে পাঠানো হচ্ছে।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এজন্য 'ক্রাবট্রি ডাবল ডেমি টু কালার অফসেট প্রেস' (Crabtree Double Demy Two Color Offset Press) যন্ত্রটি সংস্কৃতি মন্ত্রণালয়ে হস্তান্তর করা হবে।
এতে আরও বলা হয়, ইংল্যান্ডে তৈরি এ মুদ্রণযন্ত্রে ১৯৭২ সালে বাংলাদেশের প্রথম সংবিধান ছাপা হয়। ১৯৮৬ সালে এটি অকেজো ঘোষণা করা হয়। বর্তমানে মুদ্রণযন্ত্রটি ঢাকায় মুদ্রণ ও প্রকাশনা অধিদফতরের বিজি প্রেসে সংরক্ষিত আছে।
মুদ্রণযন্ত্রটির ঐতিহাসিক গুরুত্ব বিবেচনা করে এবং সাধারণ জনগণের প্রদর্শনের জন্য জাতীয় জাদুঘরে সংরক্ষণের এ সিদ্ধান্ত নেয়া হয়েছে উল্লেখ করে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইতোমধ্যে প্রধানমন্ত্রী এ বিষয়ে সম্মতি দিয়েছেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: